Author: Niloy Roy

ডা.এম.এ.মান্নান নাগরপুর( টাঙ্গাইল) সংবাদদাতা: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা প্রফেসর বরেণ্য শিক্ষাবিদ ডাঃ প্রফেসর আবদুল গফুরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ৯ই জানুয়ারি ভোর ৫টায় সকল’কে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নশ্বর এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে পাড়ি জমান ডাঃ প্রফেসর আবদুল গফুর। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রফেসর আব্দুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি জীবদ্দশায় তিনি শাহতলী বাজারে হোমিও চিকিৎসক হিসেবে ব্যাপক…

আরও পড়ুন

জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনসহ একাধিক দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আগামী রবিবার (১২ জানুয়ারি) সকাল আটটায় থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের অভিমুখে এ কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন তারা। দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসন নিশ্চিতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বেশ কয়েকজন শিক্ষার্থী দেশদেশান্তরকে কর্মসূচির বিষয়ে নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ১০ জানুয়ারি (শুক্রবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ১৭ বছর আইয়ামে জাহিলিয়ার যুগে বসবাস করেছি। হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত আওয়ামী লীগ সরকার। দূর্নীতি করে টাকা পাচার করা, ঘুম খুন সহ নিরপরাধ মানুষ গুলোকে মিথ্যা অপরাধী সাজিয়ে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। ইনশাআল্লাহ…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ১২শ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.কে.এম হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে নবাগত ইউএনওকে শুভেচ্ছা না জানানোর ঘটনায় উপজেলা মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন আটকে দিয়ে ১ সপ্তাহ নিয়ম করে তার সাথে দেখা করার শাস্তি বাতলে দিয়ে অশ্লীল আচরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যামে নিন্দার ঝড় শুরু হয়। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে অপমান করার প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেন চরফ্যাশন উপজেলা ওলামা ও আইম্মা ঐক্য পরিষদ। আগামী সোমবার সকালে মানববন্ধনের পুর্বপ্রস্তুতি অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজের পর মানববন্ধনে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়ে সাধারন মুসুল্লিদের মাঝে দাওয়াতি লিফলেট বিতরন করেন উপজেলা ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের নেতাকর্মী ও মাদ্রাসার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিটিআরআই এর কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো ৩ দিন ব্যাপী চায়ের রাজধানীখ্যাত একটি পাতা দুটি কুঁড়ি’র রাজ্যে শ্রীমঙ্গলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনের লক্ষে ৩ দিন ব্যাপী “হারমোনি ফেস্টিভ্যাল” মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০শে জানুয়ারি) বেলা ৩টায় মেলার উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবের’র সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সাজাপ্রাপ্তসহ ৪ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, সাঁজাপ্রাপ্ত সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, উপজেলা সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের সুরুজ আলী ছেলে মহসিন মিয়া (২৪)কে ১৫ পিস ইয়াবা সহ, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত ইসকান্দর খাঁ এর ছেলে আব্দুল আউয়াল (২৪), পৌর শহরের চরনিখলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার ঐতিহবাহী মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালী বের করা হয়, র‍্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, মাধ্যমিক শিক্ষা আতিকুর রহমাব খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া কবীর.   বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে  আগামীকাল শনিবার দিন ব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার(১০ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক  সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ সভাপতি মারসিফুল আলম রিমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড: এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন হোসেন খান,আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জামাল…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সকারের ওপর হামলা ও মারধরের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এ অভিযোগ করেন। পরে তারা বাঘের বাজার এলাকায় সাফারি পার্ক সড়কে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল করে দোষীদের বিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বুধবার (০৮ জানুয়ারী) রাত পৌণে ১২ টায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাউসার মোল্লার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই- সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত”ভোটার নিবন্ধন প্রক্রিযায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি-একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য। দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসীদের নাগরিক ঐক্যে যোগদান ও সাধারণ জনগণের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা সন্ত্রাসীদের নাগরিক ঐক্যে যোগদানের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সন্ত্রাসীদের পূর্ণবাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তারা…

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী এস পিএসএস (স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সাইন্স) ট্রেনিং ও সার্টিফিকেট বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান। আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড.তৌহিদ হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভাগের  শিক্ষকরা ও শিক্ষার্থীরা। তিন দিনের (৭-৯ জানুয়ারি) সেশনে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক  মো. সানওয়ার হোসেন  এবং ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন  বিভাগের সাবেক শিক্ষার্থী শামিমা ফেরদৌসি বন্যা ও বর্তমান…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস) সফটওয়্যার চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) এ উপলক্ষে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যারটির উন্মোচন করেন। এসময় উপাচার্য বলেন, ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যারটি প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি বিভাগের চেয়ারম্যানগণ ক্লাস রুটিন সফটওয়্যারে আপলোড করবেন, আর সেমিস্টার প্রতিনিধিরা (সিআর) প্রতিদিন ক্লাসের তথ্য সফটওয়্যারে প্রদান করবেন। এই তথ্যের মাধ্যমে রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস) সফটওয়্যার চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) এ উপলক্ষে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যারটির উন্মোচন করেন। এসময় উপাচার্য বলেন, ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যারটি প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি বিভাগের চেয়ারম্যানগণ ক্লাস রুটিন সফটওয়্যারে আপলোড করবেন, আর সেমিস্টার প্রতিনিধিরা (সিআর) প্রতিদিন ক্লাসের তথ্য সফটওয়্যারে প্রদান করবেন। এই তথ্যের মাধ্যমে রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার স্বপ্ন নিশ্চিতকারী পবিপ্রবিয়ানদের দ্বারা পরিচালিত ঘাসফুলের কার্যকরী পরিষদ-২০২৫ গঠিত হয়েছে। ৯ জানুয়ারি ২০২৫, ঘাসফুলের সদ্য সাবেক সভাপতি ফারিহা তাসনিম এবং সাধারণ সম্পাদক তানভীর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কার্যকরী পরিষদ প্রকাশিত হয়। কার্যকরী পরিষদ-২০২৫ এ সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থা অনুষদের তাসফিয়া আক্তার অর্পা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন  অনুষদের ওয়াসিফা রহমান অরনি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি তাসফিয়ায় আক্তার অর্পা বলেন, আমার দায়িত্ব আমি নিষ্ঠা এবং সততার সাথে পালন করব, সবার সহযোগিতার মাধ্যমে আগামী দিন গুলাতে ঘাসফুলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের…

আরও পড়ুন

ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেল অন্তত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েক জন।  দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ‘ওয়াশিংটন টাইমস’র এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অ্যান্থনি ম্যারোনি জানিয়েছেন, পালিসেডস ও ইটন এলাকায় দুটি দাবানলে ৭ হাজারের বেশি এলাকা পুড়ে গেছে। পালিসেডসের আগুনে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে। ম্যারোনি বলেছেন, ২৪ ঘন্টা পার হলেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি বরং আরও অবনতি হয়েছে। এরই মধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।এমন পরিস্থিতিতে লোকজন বাড়ি গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সাথে তুলনা করছেন। আগুন নেভাতে…

আরও পড়ুন

সম্প্রতি শেখ হাসিনা ভারতের সংবাদমাধ্যমকে জানুয়ারিতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন দাবিতে শর্ট ভিডিও প্ল্যাটফরম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার বলছে, এটি পুরনো ভিডিও এবং দেশে ফেরার দাবি করাটি ভিত্তিহীন। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে ২০২৫ সালের জানুয়ারি দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি। ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওতে শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়। পররর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ…

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন অবস্থান করছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। সেখানেই চিকিৎসা নেবেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, দ্য লন্ডন ক্লিনিকের প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, প্রফেসর প্যাট্রিক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেয়ার পর, তিনি লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০০৯ সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। প্রফেসর কেনেডি একজন ফিজিশিয়ান কনসালট্যান্ট এবং হেপাটোলজিস্ট…

আরও পড়ুন

সাভারে দুটি বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের চারজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। বুধবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।নিহত চারজন একই পরিবারের বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও  শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা…

আরও পড়ুন