Author: Niloy Roy

শেখ শাহীন, কেশবপুর প্রতিনিধি: যশোর জেলার কেশবপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মেধাবী শিক্ষার্থী সানজানা জামান তিথি চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তিথি সাবেক কাউন্সিলর ডা. আনিসুজ্জামান এবং হিজলডাঙ্গা কলেজের প্রভাষক সেলিনা খাতুনের কন্যা। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। তিথির শিক্ষাজীবন ছিলো অত্যন্ত উজ্জ্বল। তিনি কেশবপুর সরকারি মডেল স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ ৫ পেয়ে পাস করেন। এরপর কেশবপুর সরকারি পাইলট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতেও জিপিএ ৫ অর্জন করেন। পরবর্তীতে খুলনা সরকারি পাইনিয়ার মহিলা কলেজে এইচএসসি সম্পন্ন করেন এবং এবার মেধার পরিচয় দিয়ে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। তিথি জানান, তার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নির্যাতিত অনেক নেতাদের ঠাঁই হয়নি। ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক অলি আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য-দুরুদ আহমদ, মো. শফিকুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া সফি, মো. আলম পারভেজ চৌধুরী সোহেল, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া, তাজ উদ্দিন তাজু, তোফায়েল আহমদ চৌধুরী, মো. শামীমুল আহসান (শামীম),…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সরকারী উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ উপজেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এবং অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ: আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টার সময় নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নওগাঁ জেলা শাখার সভাপতি মো: আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো ক্রীয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবু, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু। এছাড়াও আরও উপস্তিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: শহিদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম রেজু, মো: আমিনুল হক বেলাল, মো: মামুনুর…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা। এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানের উন্নতি হবে। এতে আরো বলা হয়, সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও প্রযোজন সম্পর্কে বেশি অবগত। তারা দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরা তাদের…

আরও পড়ুন

শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াং স্টার একাডেমী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জিয়া পরিষদের সহকারী মহাসচিব, রোটারিয়ান এম নাজমুল   হাসান৷ এর আগে গোপালপুর নিজ গ্রামের বাড়িতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বলাইশিমুল ইউ বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক, জেলা যুবদলের সাবেক নেতা মাহবুব আলম, তেজগাঁও কলেজ বিশ্ব বিদ্যালয়ের সাবেক যুগ্ম আহবায়ক তামিম রানা, সাজিউড়া! সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপি যুবদল, ছাত্র দল সহ…

আরও পড়ুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে কেউবা সাধারণ পোশাকে। সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। আয়োজিত এ অনুষ্ঠানে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ২৯ পিচ ইয়াবাসহ সোলেমান হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২শে জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের কাছুরকাপন এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ীকে বৃহস্পতিবার(২৩শে জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃত সোলেমান হোসেন(৪৯), চাতলগাঁও গ্রামের মৃত মনির আলীর ছেলে। দীর্ঘ দিন থেকে সোলেমান মাদকের ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে ২৯পিস ইয়াবা ট্যাবলেটসহ এস আই আমির হোসেন আমু সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৭ তারিখ…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০তম ব্যাচ আসার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিং-এ ‘জিরো টলারেন্স’ চাই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ রেজাউল করিম, পিএইচডি। আজ বৃহঃপতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘Raising Awareness: Combating Bullying and Ragging in University Campus’ শীর্ষক সেমিনারটিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুলিং ও র‍্যাগিং যেন কোনোভাবেই স্থান না পায়, এর জন্য সকল শিক্ষার্থীকে সচেতন হতে হবে। ইতিমধ্যে র‍্যাগিং ও বুলিংয়ের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। র‍্যাগিং ও বুলিংয়ের বিষয়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন, র‍্যাগিং-বুলিং প্রতিরোধে বিশেষ গবেষণা…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভবন দুইটির উদ্বোধন করা হয়।  উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘ভবন দুইটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গা ও আবাসন সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। দ্বিতীয় প্রশাসনিক ভবন চালুর ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল ধরণের কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। এছাড়া কর্মচারীদের কোয়ার্টার বন্ধন চালুর মাধ্যমে ২২ জন কর্মচারীর পরিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও ভালো সার্ভিস দিতে পারবে বলে আমি আশা করছি।’ উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফের বিরুদ্ধে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ আওয়ামী লীগ সন্ত্রাসী, চাঁদাবাজ, হত্যা মামলা, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসময় তারা ইউপি সদস্য মোঃ মোজাম্মেল মিয়াকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সঠিক বিচার ও অবিলম্বে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুক্তার হোসেন, ১ নং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক…

আরও পড়ুন

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুত করার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে দুই ট্রাক বই। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।গত শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক দোকানে বিক্রির অভিযোগে রাজধানীর বাংলাবাজারে অভিযান চালিয়ে ৫ হাজার বই জব্দ করা হয়।

আরও পড়ুন

প্রথমবার ক্ষমতায় বসেই ভেঙেছিলেন অনেক রীতি। এমনকি ঐতিহ্য ভেঙে প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছিলেন সৌদি আরব। এবারও নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে হঠাৎ করে ট্রাম্পের এই সৌদি প্রীতির কারণ কী, তা নিয়ে জেগেছে সন্দেহ। বিশেষ করে এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতেই ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছিল কয়েকটি আরব দেশ। সৌদিকেও সেই দলে প্রায় ভিড়িয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এবার তাহলে কী আশায় সৌদির সঙ্গে সখ্যতা বাড়াতে চান ট্রাম্প। শপথ নিয়েই শতাধিক নির্বাহী আদেশে সই করে যুক্তরাষ্ট্রকে ওলট-পালট করে দিয়েছেন ট্রাম্প। এবার সৌদি সফর নিয়ে যে মন্তব্য করেছেন তিনি তাতে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র তার নীতিতে…

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক (২০ বছর) বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব বজায় থাকবে বলে মন্তব্য করেছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।নাহিদ বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। তিনি বলেন, দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে। অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। চাকরি ও…

আরও পড়ুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশিসহ মোট ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন যে, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। ওয়ান সাউপি বলেন, অভিযান শুরু হয় গত সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের নাগরিক রয়েছেন।গ্রেপ্তারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেওয়া হয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র দৃশ্যত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের প্রভাব সেখানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ওপরও পড়তে পারে। বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান শুরু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। সুতরাং বাংলাদেশিরা রেহাই পাবে, এমনটা আমাদের আশা করা ঠিক হবে না।’ বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউটের (বিইআই) প্রধান কবির বলেন, ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা করেছে, যার ফলে অনেক লোককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। তিনি বলেন, এমন অনেক শিশু আছে, যাদের বাবা-মা সফরকালে বা অবৈধভাবে মার্কিন…

আরও পড়ুন

ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি। নায়কদের রাজা হিসেবে নায়করাজ বলে সম্মান করা হয় তাকে। তিনি নায়ক রাজ্জাক। আজ প্রয়াত এই গুণি শিল্পীর ৮৩তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম আব্দুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ঢাকায় এসে সিনেমায় নাম লিখিয়ে হয়ে উঠেন ঢালিউডের নায়করাজ। সিনেমার নায়ক হওয়ার ইচ্ছে নিয়ে রাজ্জাক ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশুনা ও ডিপ্লোমা গ্রহণ করেন। এরপর কলকাতায় ফিরে এসে ‘শিলালিপি’ ও আরও একটি সিনেমায় অভিনয় করেন। তবে ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার-পরিজন নিয়ে ঢাকায় চলে আসেন। ‘উজালা’ সিনেমা…

আরও পড়ুন

গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এর ফলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্রভাবে আয়োজন করবে এই বিশ্ববিদ্যালয়। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম। মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।এই সিদ্ধান্তের ফলে গুচ্ছ ভর্তি…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দাইপুখুরিয়া ইউ সি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে ৪২ লক্ষ্য টাকা আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ দলের পরিচয়ে আধিপত্য বিস্তারসহ শিক্ষানূকুল পরিবেশ বিনষ্ট, ৩য় শ্রেণীর কর্মচারী দ্বারা জৈষ্ঠ শিক্ষক এবং কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে প্রধান শিক্ষক মো: আসগার আলী-এর পদত্যাগের এক দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।  ২২ জানুয়ারি বুধবার সকালে মির্জাপুর বাজারে দাইপুখুরিয়া ইউ সি উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসী, ছাত্র-ছাত্রীর অভিভাবক ও শিক্ষক-কর্মচারীবৃন্দর আয়োজনে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক আসগার আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন।  উপজেলা নির্বাহী অফিসারের কাছে  প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও…

আরও পড়ুন

ববি প্রতিনিধি : তামজিদ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি )। ২১ই জানুয়ারি মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ৪৮ তম জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় । আজ ২২ই জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয় । অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় GST গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, ” বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত আমার পছন্দ না। কারণ এটি একটি অঞ্চলিক বিশ্ববিদ্যালয় পরিণত হবে। ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি হবে এবং আর্থিক…

আরও পড়ুন