Author: Niloy Roy

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের সিটে বসা নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করা ডাবল ডেকার বাসে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবের মধ্যে হাতাহাতি হয়। পরে রাত সাড়ে ৮টায় বাসটি ক্যাম্পাসে প্রবেশ করলে আইন বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের…

আরও পড়ুন

বই ছাপার আগে পুলিশ বা অন্য কারও সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী৷ শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিটের ওপর দাঁড়িয়ে আছে। এই স্পিরিটের অন্যতম হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। ফলে বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটা গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তার কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্ট্যাটাসে উপদেষ্টা আরও উল্লেখ করেন, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য বলে রাখা ভালো- বই…

আরও পড়ুন

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) লিখিতভাবে এ ঘোষণা দেন তারা।পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন- কাওসার হাসানয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদী হাসান চঞ্চল। ঘোষণাপত্রে তারা বলেন, আমরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতাদের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি। যার ফলে ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি। তারা আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র-জনতার…

আরও পড়ুন

নেত্রকোণা প্রতিনিধি আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠা-পুলির আয়োজন। বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’ তারুণ্যের জয় হোক। শিক্ষার্থীরা মানবিক হোক। এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা সরকারি কলেজে আয়োজন করা হয় তারুণ্যের পিঠা উৎসব। শনিবার পহেলা ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা ঘিরে জেলার নেত্রকোণা সরকারি কলেজে এক জমজমাট পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবু তাহের খান,সহ প্রফেসর ইদ্রিস আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত)…

আরও পড়ুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২ শ ৫০ বোতল) ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক এস এম রেজাউর রহমান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা ৬ টার দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে উপজেলার দস্তমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল এবং উপদইল গ্রামের ফেরদৌস আলমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে তাদেরকে সাথে নিয়ে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালায় থানা পুলিশ। এ সময় লাকির বাড়ির শয়ন ঘড়ের খাটের নিচ থেকে দুই…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নাগরপুর উপজেলা শাথা কর্তৃক বিশাল যুব সম্মেলন ও ২০২৫-২০২৬ সেশনের উপজেলা যুব কমিটি গঠন সম্পন্ন হয়েছে,আলহামদুলিল্লাহ। গত বুধবার(২২ জানুয়ারী ২০২৫ )বিকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ অন্যতম সদস্য (যুব,তথ্যপ্রযুক্তি ও প্রচার বিভাগ), সাবেক ছাত্রনেতা ডা.এম.এ.মান্নান এর পরিচালনায় যুব সম্মেলন ও উপজেলা শাখা যুব কমিটি সেটআপ সম্পন্ন হয়। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম। এ যুব সম্মলন ও সেটআপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ জামান ও সাংগাঠনিক সেক্রেটারি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের দেখা মিললো। আর সে বয়স্ক মানুষটি রাম সিং গড় নামের ১১৯ বছরের বৃদ্ধ একটি পাতা দুটি কুঁড়ি’র পরিবেশে চা বাগানে । তার নির্বাচন কমিশন কতৃক জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি ৬ই আগস্ট ১৯০৫ সালে জন্মগ্রহণকারী রাবসবাসম সিং গড়। বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলার মেকানীছড়া চা বাগানে সন্তান ও নাতিপুতির সাথে বসবাস করছেন। রাম সিং গড় বয়সের ভারে দুর্বল হলেও তিনি এখনো দিব্বি চলাফেরা করতে সক্ষম এবং বিষ্ময়কর বিষয় চশমা ছাড়াই সকল কিছু পড়তে পারেন। তিনি নিজেই ঘরের দৈনন্দিন কাজকর্ম করেন এবং বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন। তার জীবনযাপন অত্যন্ত…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজে হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১শে জানুয়ারি) রাতে গোপন সুত্রের বরাতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কস্থ লন্ডন রেস্ট হাউজ নামের একটি রেস্ট হাউজের ২য় তলার একটি কক্ষে জুয়ার আসর বসার খবর পেয়ে ওখান থেকে ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহিরুল…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘লেখালিখি প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজরুম এডিটর অহিদুল ইসলাম অন্তর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স-এর সভাপতি সিদরাতুল মুনতাহা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন। এসময় সংগঠনটির সমন্বয় সহযোগী সিফাত রব্বানী, জবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান মিল্টন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষকরা ফিচার, কলাম ও কনটেন্ট লেখার মৌলিক কৌশল, ভাষার…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, কেউ সুুষ্ঠু নির্বাচনে বাঁধা হলে তাঁকে বিচারের মুখোমুখী করতে হবে। আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র জাতি সহ্য করবে না। সকল রাজনৈতিক দলকে আহবান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই, কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আর কোন পরাশক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না। ১লা ফেব্রুয়ারি শনিবার…

আরও পড়ুন

এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন শাখা কর্তৃক দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ জানুয়ারী)বিকালে মামুদনগর ইউনিয়নের শুনসী বাজারে ইউনিয়ন সভাপতি হাফেজ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও প্রভাষক মো.তোফাজ্জল হোসেন এর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম। এ দাওয়াতী জনসভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.ইমরান হোসাইন,সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মাও.দেলোয়ার হোসাইন,উপজেলা যুব বিভাগের অফিস ও…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১জানুয়ারি’২৫ রোজ শুক্রবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় নাগরপুর রাজিয়া শপিং কমপ্লেক্সের ফুড সিটি রেস্টুরেন্টে অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখা সভাপতি কাজী মোস্তফা রুমির সভাপতিত্বে সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হাসান জাহিদ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।    মতবিনিময় সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখার সিনি: সহ-সভাপতি মো: সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, কোষাধ‍্যক্ষ মোঃ লিয়াকত…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারে উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে আইসক্রিম ফ্যাক্টরির ১২টি ফ্রিজ ও আইসক্রিম তৈরির যাবতীয় উপকরণ এবং সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আইসক্রিম ফ্যাক্টরি দেওয়া উচিৎ হয়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। উদয় আইসক্রিম ফ্যাক্টরির মালিক তাপস চন্দ্র শাহ জানান, প্রায় ছয় বছর ধরে উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি করে বিক্রি করে আসছেন। প্রতিদিনের মতো রাতে ফ্যাক্টরির কাজ শেষ…

আরও পড়ুন

জলঢাকা প্রতিনিধি: প্রায় কয়েক বছরের পুরোনো গ্রামীণ রাস্তা জোর করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম সহ কয়েক জনের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার শতাধিক পরিবারের লোকজনকে। নীলফামারী জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান,আমরা এ রাস্তা দিয়ে দীর্ঘ ৭০ থেকে ৮০ বছর যাবত চলাচল করে আসছি। গত (২০ জানুয়ারি) সকালে রাস্তার মালিকানা দাবি করে রবিউল, নুরবানু, সাইফুল ও মাসুদ বাঁশ দিয়ে বেড়া ও একাধিক বাঁশের খুঁটি রাস্তার মাঝে পুতে রাখে। এতে এলাকার ব্যাটারি চালিত অটোবাইক, ব্যান গাড়ি, জমি চাষের ট্রাক্টর ও কৃষকদের…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনের কোন বিকল্প নেই। এই চেতনাকে ধারন ও লালন করে প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যাপি তুলে ধরার লক্ষ্যে ও পর্যটনকে বিকশিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিলে রাজকান্দি রানার্স কমিউনিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২৫ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন সিলেটের সায়মুন হোসাইন। তিনি  ২ ঘন্টা ১০ মিনিট রান সম্পন্ন করেন। এছাড়া মেয়েদের মধ্যে প্রথম হন তাসনিম। তিনি রান শেষ করেন ৩ ঘন্টা ৪০ মিনিটে। ১০ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন উপজেলার শমশেরনগরের শুভ্র…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা.শফিকুল রহমান বলেন, আমি সুনামগঞ্জের জামালগঞ্জে ডাক্তার হিসেবে কাজ করেছি। বর্তমানে আয়তনের দিক থেকে অনেক বড়। সুনামগঞ্জ মাছের অভয়আশ্রম। আমাদের দেশের প্রায় ৭৮ শতাংশ মানুষ যে কোনও ভাবে কৃষির সাথে জড়িত। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরে জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যৌগে কর্মী সম্মেলনে এ সব কথা বলেন তিনি। জামায়াতের আমির ডা.শফিকর রহমান আরও বলেন, আমাদের পেট বন্ধক দিয়েছি অন্য দেশে। মাথাও বন্ধক দিয়েছি কি না আল্লাহ জানেন। দেশের মেধাবীরা দেশ থেকে পড়াশোনার জন্য গেলে আর ফিরে। কিন্তু দু থেকে আড়াইশ বছর আগেও আমাদের দেশের উপর মোগলরা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: অবৈধভাবে টিলা কেটে রিসোর্ট তৈরী করার অপরাধে মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া এলাকার বন ও পাহাড়ী রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা ও সরকারী অনুমোদন বিহীন রিসোর্ট এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার। মঙ্গলবার (২৮শে জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম। এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে ছিলেন-মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল। হাসান আহমেদ জাবেদ, ফয়সল আহমেদ, সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, শাজাহন উদ্দিন ভুইয়া, জহির মিয়া ও ডাঃ সোহেল রানা এর মালিকানাধীন বন ও পাহাড় রিসোর্ট নামক…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ নাগরপুর থানার প্রেস রিলিজে জানা যায়। নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে মোস্ট ওয়ান্টেড আসামী সিজু কে গ্রেফতার করেছে। শুক্রবার ৩১ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রাম থেকে বিশিষ্ট সন্ত্রাসী ও সিজু গ্রুপের প্রধান সিজুকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সিজু ছিলো একজন সক্রিয় ক্যাডার। সিজু নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিবুল হুদা সিজু (৪১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সিজু তেবাড়িয়ার মৃত গোলাম মোস্তফা মাষ্টারের ছেলে। সিজুর বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা রয়েছে।  মামলা…

আরও পড়ুন

আটপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে যুবদল,ছাএদল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে উপজেলায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এ সময় বক্তারা বলেন কোনো অবস্থাতেই নিষিদ্ধ সংগঠন কে রাস্তায় নামতে দেওয়া হবে না । এসময় সকল নেতা কর্মীকে এ ব্যাপারে সজাগ থাকার নির্দেশ প্রদান করা হয়

আরও পড়ুন

মোহাম্মদ ফজলুল করিম আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার ৭টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে । উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সেবা গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে, রোববার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নানা মামলার আসামি বলে জানা যায়। এর মধ্যে বেশকয়েকজন কারাগারে রয়েছেন। বিভিন্ন ইউনিয়নে দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে…

আরও পড়ুন