Author: Niloy Roy

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হলে এই মূহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য ভীষণ প্রয়োজন।’ তিনি বলেন, ‘আজকে আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের পথ সম্পর্কে পরিস্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। গত ১৫ বছরের সংগ্রাম ও জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে অতীতে আমাদের মধ্যে যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল এই মুহূর্তে সেই ঐক্য ভীষণ প্রয়োজন।’ আজ বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল…

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে।’ তিনি বলেন, ‘ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা রুখতে না পারলে গণতান্ত্রিক বিশ্বের ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। তাই দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সম্মুন্নত রাখতে চরম পন্থা ও ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা প্রতিহত করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যেকোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপিসহ গণতান্ত্রিক পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত।’ আজ বুধবার ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার…

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে, সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে, সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ…

আরও পড়ুন

প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ রবিবার দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে আজ এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার পাতাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ওজাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের এমপি পদ প্রার্থী মাহবুবুল আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার হাতকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) কলমুডাঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে পাতাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাতাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মনিরুল ইসলাম এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ১(সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে…

আরও পড়ুন

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়স্থ নাসিরউদ্দিন বোগদাদি এতিমখানায় শাখা ছাত্রদলের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ভাসানী সংগ্রাম পরিষদ ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ. বাতেন ও আহ্বায়ক মাসুদ রানা। এ বিষয়ে সিনিয়র ছাত্রদল নেতা ফোরকান হোসেন বলেন, রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এখান থেকে দোয়া করছি, আল্লাহ…

আরও পড়ুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত মাদক ব্যবসায়ী তারু মিয়া প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে বিনা বাধায় চালিয়ে যাচ্ছে তাদের রমরমা মদ, গাঁজা ও ইয়াবার ব্যবসা। তার কার্যক্রমে অতীষ্ট এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল মাদকের এই রমরমা কারবার। হঠাৎ করে গতকাল তার আটকের খবরে এলাকায় খুশির আমেজ বয়েছে।তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা এখনো যানা যায় নি। তবে এবারও কোন অদৃশ্য শক্তির জোরে পার পেতে যাচ্ছে তা আর বুঝার বাকি নেই।হয়তোবা কোন এক অজানা শক্তি না হয় অবৈধ কালো টাকার শেল্টারে কোর্টে যাওয়ার আগেই ছাড়া পেতে পারেন বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করছে।কে এই তারা মিয়া?কি তার শক্তি? যার…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে গত (১৩ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল রাস্তায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় আটক হয়। আটকের সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা াাহয়। জানা যায়, ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘুরে-ফিরে তিনি গাইবান্ধা জেলায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত আছেন। এ কারণে একক প্রভাব ও ঠিকাদারদের জিম্মি করাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে বিভিন্ন সূত্রে জানা যায় ।  প্রকৌশলী ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধায় এলজিইডির নিবার্হী প্রকৌশলী হিসেবে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপি’র ৩১ দফায় সুষ্পষ্ট করে বলা হয়েছে, এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষে নানান ধরনের বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সর্বজনীন করা হবে। বুধবার (১৯শে মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৯ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার,…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন চা বাগানে মৌসুমের প্রথম চা পাতা কুঁড়ি চয়ন শুরু হয়েছে। এতে খুশিতে মাতুয়ারা চা বাগান মালিক ও শ্রমিকসহ চা সংশ্লিষ্টরা। ইতিমধ্যে দু’তিনটি বাগানে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন শুরু হলেও কয়েকদিনের মধ্যেই সবকটি চা-বাগানে পুরোদমে চা পাতা চয়ন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  দেশে চায়ের কথা স্মরণ হলেই প্রথমে মৌলভীবাজারের কথা মনে পড়বে। দেশে সবচেয়ে বেশী চা বাগান রয়েছে এ জেলায়। আর জেলার বড়লেখায় রয়েছে প্রায় ১৬ টি চা বাগান। বর্তমানে এখানকার চা বাগান জুড়ে কচি বা কুঁড়ি সবুজ রঙের ছোঁয়া। পাতায় পাতায় সবুজ সদ্য অঙ্কুরিত। প্রতিটি টিলা-সমতল প্রান্তরে সবুজের সমারোহে রোমাঞ্চকর পরিবেশ। সেই…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করার সময় লুটপাট হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদে এ লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটে বাঁধা দিতে গিয়ে ইউপি সচিব সহ কয়েকজন আহত হয়েছেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গত মঙ্গলবার দুস্থদের মাঝে টোকেন বিতরণ করে ইউনিয়ন পরিষদ। বুধবার সকাল থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান শহিদ হওয়া মৌলভীবাজারের একমাত্র শাহজাহান। মঙ্গলবার ১৮ই মার্চ মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাং কাফন গ্রামের আরশ আলী মিয়ার ছেলে গণ অভ্যুত্থানের একমাত্র শহীদ শাহজাহান মিয়ার পরিবারকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ হতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ উপহার পৌঁছে দেন। এতে ছিলেন মৌলভীবাজার জেলা যু্বদলের সাধারণ সম্পাদক, এম এ মুহিত ও জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক,সায়েদ আহমদ,দপ্তর সম্পাদক খছরু আহমদ,উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর জেলা যুবদলের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের বিগত দিনের সফল এবং প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে বিএনপি যতবারই সরকার পরিচালনা করেছে, ততবারই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি এবং শিল্পে সবচেয়ে বেশি অবদান রেখেছে। আর গণমানুষের দল হিসেবে একমাত্র বিএনপিই ভবিষ্যতে সরকারে গিয়ে কী করবে সে রোডম্যাপ (পথ নকশা) দিয়েছে। আর কেউ কি তা দিয়েছে? বিএনপি দুই বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে। এসময় বিএনপির এই ৩১ দফা তুলে ধরে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি আহবান জানান তিনি। নাসের রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।  বুধবার (১৯ মার্চ) দুপুরে ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। মিছিল শেষে সমবেত মোনাজাতে গাজাবাসীর জন্য দোয়া-মোনাজাতে অংশ নেয় শিক্ষার্থীরা। এসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।”  তারা আরও বলেন, “যুদ্ধবিরতির চুক্তি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান শহিদ হওয়া মৌলভীবাজারের একমাত্র শাহজাহান। মঙ্গলবার ১৮ই মার্চ মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাং কাফন গ্রামের আরশ আলী মিয়ার ছেলে গণ অভ্যুত্থানের একমাত্র শহীদ শাহজাহান মিয়ার পরিবারকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ হতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ উপহার পৌঁছে দেন। এতে ছিলেন মৌলভীবাজার জেলা যু্বদলের সাধারণ সম্পাদক, এম এ মুহিত ও জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক,সায়েদ আহমদ,দপ্তর সম্পাদক খছরু আহমদ,উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর জেলা যুবদলের…

আরও পড়ুন

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮মার্চ)বাদ আসর ভাদ্রার একটি মক্তবখানায় নাগরপুর উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক মহিদুল ইসলামের পরিচালনায় এ সেটআপ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগে সভাপতি ডা. এম.এ.মান্নান ভাদ্রা ইউনিয়ন যুব কমিটি ও ৯ নং ওয়ার্ড যুব কমিটির নেত্ববৃন্দের নাম ঘোষনা করেন। এরা হলেন ইউনিয়ন সভাপতি মহিদুল ইসলাম,সেক্রেটারি পরশ আলী,অর্থ সম্পাদক নবীনুর ইসলাম,০৯ ওয়ার্ড যুব সভাপতি নুরুল ইসলাম,সেক্রেটারি আ.রহমান। এসময় উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল,উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুর সবুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন জানিয়ে উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকেট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টসহ সৌদি ওমরাহ কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এই তথ্য জানান। ওমরাহ যাত্রীদের টিকেটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, টিকেট সংগ্রহকারী কোনো ওমরাহ যাত্রী ভিসা না পাওয়ার কারণে সৌদি আরব যেতে না পারলে তাকে বিধি মোতাবেক…

আরও পড়ুন

এম এ মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮মার্চ)বাদ আসর হইতে নাগরপুরের মামুদনগর ও ভাদ্রা এলাকায় উপজেলা যুব বিভাগ কর্তৃক দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুব বিভাগে সভাপতি ডা. এম.এ.মান্নান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল,উপজেলা যুব বিভাগের  অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুর সবুর,ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহিদুল ইসলাম,সেক্রেটারি পরশ আলী,অর্থ সম্পাদক নবীনুর ইসলাম,০৯ ওয়ার্ড যুব সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি আ.রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের বাংলাদেশ সফর শেষ করে কর্মস্থলে ফিরেছেন। বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা এটিকে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন, বিশেষত যখন দক্ষিণ এশীয় এই দেশটি একটি চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছে। “নিশ্চিতভাবেই এই সফরটি খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষত এমন একটি সময় যখন বাংলাদেশ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, সামনে নির্বাচনের চ্যালেঞ্জিং সময় আসছে, সংস্কারের উদ্যোগ চলছে এবং রোহিঙ্গা সংকটের মতো অন্যান্য বাহ্যিক বিষয়সমূহ অনিশ্চিত অবস্থায় রয়েছে,” বাসসকে বলেন প্রাক্তন কূটনীতিক হুমায়ুন কবির। তিনি বলেন, যদি বিদেশী বন্ধুরা এ সংকটময় পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ায়, তবে, এটি দেশের জন্য সর্বোপরি একটি ভালো সংকেত। “(এবং) জাতিসংঘ মহাসচিবের থেকে ভালো আর…

আরও পড়ুন