Author: Niloy Roy

শার্শা (যশোর) প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করবে। রোববার(০৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে। রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড। ১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউ,এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করনের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজেষ্টিক। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়িলের বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার গেটের সামনে কালির বাজার-মদনেরপাড়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় মুসুল্লিরা। বিক্ষোভ মিছিল টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় নানান প্ল্যাকার্ডে ইসরাইলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা জানায়, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই…

আরও পড়ুন

মশিউর রহমান, জামালপুর!! ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (৭ এপ্রিল) সোমবার সকালে শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী। এসময় বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবিউল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, সাংবাদিক শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহজাহান আলী। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও সেবাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, একটি চিঠি দেওয়া হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আরেকটি চিঠি দেওয়া হবে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর’কে। আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে পর্যালোচনা সভায় চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও…

আরও পড়ুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী।রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ছিল তাদের বিয়ের আয়োজন।জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।তিনি লিখেছেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন। ছোট পর্দার পরিচিত মুখ মুনমুন আহমেদ মুন। অল্প সময়ের মধ্যে টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।অন্যদিকে নোয়াখালীর ছেলে জামিল হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছর জুড়েই নাটক-টেলিফিল্মের কাজ…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কর্ণেল(অব:)মো.সালেহ আহমদ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। রবিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষনা দেন। সভার শুরুতে উপস্থিত উপজেলার সকল সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় ও পরিচিত পর্ব শেষে তিনি বলেন- আমি সালেহ আহমদ ৩রা মার্চ ১৯৬১ সন তারিখে ৯নং ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে আমার জন্ম। শিক্ষা জীবন আমার এ উপজেলায়। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে এই ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি…

আরও পড়ুন

ফুলছড়ি (গাইবান্ধা প্রতিনিধি): গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন (৪২) নামের একজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত রুহল আমিন ওই গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানান, রুহুল আমিনের পরিবারের সাথে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: হাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বরপক্ষের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন কনের বাড়িতে। তাদের উদ্ধার করতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজেই অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উদ্ধার করা হয় ওসিসহ সংশ্লিষ্টদের। রোববার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী হাজিপাড়া গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে কনের বাড়িতে অবরুদ্ধ হওয়া বরপক্ষের লোকজনকে উদ্ধার করতে গিয়ে সুন্দরগঞ্জ থানার ওসিও অবরুদ্ধ হন বলে জানা যায় । স্থানীয় সূত্র…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন আব্দুল কাদের মিয়া নামের এক কৃষক। শনিবার (৫ এপ্রিল ২০২৫) রাত ৮ টার দিকে উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।  জানা যায়, নিজ গ্রামে বোরো ধান চাষ করেছিলেন আব্দুল কাদের মিয়া (৬০)। স্থানীয় মো. নাসির উদ্দীন ও মো. সিদ্দিকের কৃষি জমি দিয়ে প্রবেশ করতে হয় মৃত কাদের মিয়ার কৃষি জমিতে। কৃষি জমিতে ইঁদুর মারার জন্য খেতের মধ্যে তার ব্যাবহার করে বৈদ্যুতিক শর্টসার্কিটের ব্যাবস্থা করেছে নাসির ও সিদ্দিক। আব্দুল কাদের মিয়া নিজ জমিতে যাবার পথে বৈদ্যুতিক ফাঁদে পা দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। …

আরও পড়ুন

জামালপুর‌ প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে এনসিপি’র আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এ উপলক্ষে আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন নতুন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ব্যবসায়ী আনোয়ারুল কবীর সোহাগের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেন্ট ডা. মোশারফ হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, উপজেলা শাখা আহ্বায়ক তারিকুল ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল।

আরও পড়ুন

মাভাবিপ্রবি প্রতিনিধি: গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী ঘোষিত এই ধর্মঘটের অংশ হিসেবে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম—ক্লাস, ল্যাব ও অন্যান্য কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, “একটি জাতিকে যেভাবে বোমাবর্ষণ, ক্ষুধা এবং নিধনের মুখোমুখি করা হচ্ছে, সেখানে নীরব থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।” বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবির সকল শিক্ষার্থী এবং দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস শান্ত বলেন, “বিশ্বের…

আরও পড়ুন

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মনোন্নয়ন এই প্রতিপাদ্যে নেত্রকোণার আটপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ রোববার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপি সদস্য আমির খসরু স্বপন, উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, মাজারুল ইসলাম চুন্নু,কামাল হোসেন তালুকদার, মোদ্দাসের হোসেন কাইয়ুম, রাসেল তালুকদার…

আরও পড়ুন

গাজার পূর্বাংশের শুজাইয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের পালানোর নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। খবরটি জানিয়েছে আল-জাজিরা। যুদ্ধবিরতির সময় এলাকাটিতে ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। এটি একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা।এদিকে, কিছু ফিলিস্তিনি গাজার পশ্চিমাংশে চলে যেতে বাধ্য হলেও অনেকেই শুজাইয়াতে রয়ে গেছেন। অন্যদিকে, ইসরাইলি বাহিনী তাদের ট্যাংক নিয়ে আল-মুনতার পাহাড়ে অবস্থান নিয়েছে। এই পাহাড় থেকে পুরো এলাকা স্পষ্টভাবে দেখা যায়। সেখানে অবস্থান নিয়ে তারা আর্টিলারি শেল দিয়ে হামলা চালাচ্ছে ও গুলিবর্ষণ করছে বলে জানা গেছে।আল-জাজিরার তথ্য মতে, ইসরাইলি ট্যাংকগুলো এই স্থানে অবস্থান নিয়ে অবিরাম আক্রমণ চালাচ্ছে। তবে, এমন পরিস্থিতিতেও কিছু ফিলিস্তিনি শুজাইয়াতে তাদের বাড়িতে থাকাকে বেছে নিয়েছে, কারণ তাদের যাওয়ার সব পথ বন্ধ হয়ে…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। সাম্প্রতিক চীন সফরের সময় বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এর সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে প্রশ্নকর্তা তাঁকে জিজ্ঞেস করেন, আপনার সাথে সাক্ষাৎকার নেয়ার আগে আমি আপনার তিন শূন্য তত্ত্ব কিছুটা পড়েছি। এখন আমি আপনার কাছে জানতে চাই এ প্রস্তাবে তিন শূন্য তত্ত্ব এবং শি জিনপিং -এর প্রস্তাবিত আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কিনা? জবাবে অধ্যাপক ইউনূস বলেন, অনেক সামঞ্জস্য আছে। বিষয়গুলো তো একই, তবে বিভিন্নভাবে বলা হচ্ছে। কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য এটাই যে, একটা…

আরও পড়ুন

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়েছে।

আরও পড়ুন

চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় দুর্বৃত্তের উপর্যুপুরি ছুরিকাঘাতে এক কর্মজীবী নারী খুন হয়েছে। ওই নারী হেঁটে তার বাসায় ফিরছিলেন। কে বা কারা, কি কারণে তাকে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে বাকের আলী টেকের মোড় এলাকার সড়কে এ ঘটনা ঘটে। খুনের শিকার ওই নারীর নাম চাঁদনী খাতুন। তিনি খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার কন্যা। সিইপিজেড’র এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় তিনি কর্মরত ছিলেন। নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, ওই নারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা পালিয়ে যায় এক যুবক।…

আরও পড়ুন

এবারের ঈদের ছুটিতে সিলেট অঞ্চলে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। চার জেলার ১৫০টি কেন্দ্রে সাত দিনে ২৮৭টি নরমাল ডেলিবারি হয়েছে। এমনটা জানিয়েছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্। তিনি জানান, ২৮ মার্চ থেকে সরকারি ছুটি থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের অধীন জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু ছিল। এই সময়ে বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ২৮৭টি স্বাভাবিক সন্তান প্রসব, ৭৩৯ জন মা-কে গর্ভকালীন সেবা, ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী, ৫ বছরের নিচে শিশু ও সাধারণ রোগীদেরকে সেবা…

আরও পড়ুন

রাজধানীর শাহবাগে টিনশেড ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ শনিবার রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে টিনশেড ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে  দ্রুত ১০টা ১ মিনিটে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয় ১১টা ২০ মিনিটে। তিনি আগুন লাগার কারণ ও…

আরও পড়ুন

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : রপ্তানি পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে শুল্কহার আরোপ করেছে সে বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে তিনি নিজেই বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে আমাদের অবস্থান তুলে ধরা হবে।’ তিনি বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দেশটির সংশ্লিষ্ট অফিসগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং প্রধান…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি: নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগ্রাম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ খিজির। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর ৩৯ প্রবিধান মালা অনুসারে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম দাখিল মাদ্রাসার ৬ মাসের জন্য (১) অধীন সদস্য সদস্যদের সমন্বয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসক, প্রফেসর মোঃ আবদুছ সাত্তার মিয়া স্বাক্ষরিত ৬ মাসের জন্য কমিটি অনুমোদন করে ২৩/৩/২৫ মাদ্রাসায় পত্র প্রেরণ করেন। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম সাধারণ শিক্ষক সদস্য, অভিভাবক সদস্য মান্নান সিকদার, এবং সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার মাওলানা…

আরও পড়ুন