টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারুটিয়াগাজী মধ্যপাড়া গ্রামের মো. আব্দুল জব্বার সেক এর ছেলে মো. জাফর ইকবাল কে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকা সহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১২.১০ টায় নাগরপুর থানার একটি আভিযানিক দল মো. আব্দুল জব্বার সেক এর ছেলে মো. জাফর ইকবালের বসতবাড়ীর পূর্বভিটার দু’চাল টিনের ঘরের ভেতর থেকে ১ কেজি গাঁজা সহ জাফর কে গ্রেপ্তার করে। এ সময় জাফরের কাছ থেকে মাদক বিক্রির ৮,৫৬০ টাকা উদ্ধার করে থানা পুলিশ। পরে, রাত ১২.৪০ টায় উদ্ধারকৃত আলামত স্থানীয় উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ করা হয় বলে জানায়…
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ১ মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মো. কালু সিকদারের ছেলে এবং শিউলীর স্বামী। মো. সিরাজ সিকদারের স্ত্রী শিউলী মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। শিউলীকে গ্রেফতার করতেই থানা পুলিশ অভিযান চালালে, ৫টি মাদক মামলার আসামি সিরাজ কে তার বাড়ি থেকে মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হয়। তারা স্বামী- স্ত্রী দীর্ঘদিন যাবৎ পাকুটিয়া ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়নের মাদক বিক্রি করে আসছিল। জব্দকৃত এসব মাদকের মধ্যে ৬৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং নগদ মাদক বিক্রির ৭৪,৪০০ টাকা তাদের ঘর থেকে গতকাল…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- শুল্ক ফাঁকি দিয়ে আসা নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ-সময় এক নারীকে আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রবিবার দিবাগত রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ-সব জব্দ করে পুলিশ। আটককৃতের নাম সোনিয়া আক্তার (৩৭)। সে ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে একটি অটো গাড়ি থেকে ৫টি বড় ব্যাগ ভরা ভারতীয় কসমেটিক জব্দ করা হয়। সেই সাথে পাচারকারী এক নারীকে আটক করা হয়। জব্দকৃত পণ্যগুলো হলো, ১০০ পিস ভারতীয় ডাব সাবান, ৪৫ পিস হেয়ার ওয়েল, ৪০…
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলায় নিজ স্ত্রীকে ফেরত পেতে শশুরবাড়ির পরিবারের উপর স্বামীর আদালতে মামলা’ জানা যায় নিজ স্ত্রীকে ফেরত পেতে গাইবান্ধা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ আদালত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন মাসুদ করিম। এরপর ক্ষুব্ধ হয়ে বাবা- ভাইয়ের কথা শুনে চক্রান্ত করে মিনারা আকতার মিম ১১/৪/২৫ তারিখে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি হয় যার পুলিশ কেস লেখা প্রিসক্রিপশন রেজিস্টার ২৬৮১২ মহিলা ওয়ার্ড বেড নং-৩ ভর্তি হওয়ার একদিন পরেই তাকে রিলিজ দেয় হাসপাতাল কতৃপক্ষ। এরপর থানায় মিথ্যা মামলা দিয়ে স্বামী মাসুদ করিমকে কারাগারে পাঠালেন নিজ স্ত্রী মিনারা আকতার মিম অভিযোগ মাসুদের পরিবারের। এদিকে ফায়দা লুটতে স্ত্রীর পরিবারের চাপে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কামারপড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদের বিরুদ্ধে। রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী মাসুদা বেগম। মাসুদা বেগম শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ি মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সদর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা দীর্ঘ ২৮ বছর ধরে বসবাস করে আসছেন। দীর্ঘদিন…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় আহার রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহীনুল রহমান কাঞ্চন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ মামুন মিয়া (মাছুম)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর নবীন দলের সভাপতি মোঃ আশিক আহাম্মেদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নবীন দলের সাধারণ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌর এবং কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাবনবন্ধনে অংশ নেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নওশাত, সদস্য সচিব রেজোয়ান আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ, হাবিব, শরিফ সহ নেতৃবৃন্দ। মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, “পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানার আওতাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২০শে এপ্রিল ) মৌলভীবাজার সদর উপজেলার বাদে ফতেপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ২শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ি দায়িত্বরত ওসি শিপু কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃত শাহিন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে সোমবার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২০শে এপ্রিল ) মধ্যরাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকার মাদক ব্যবসায়ী শিপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিপন মিয়ার বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, শিপন মিয়া থানা এলাকার এক চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে শিপন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯শে এপ্রিল) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন লুপ্পার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্ববায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক তাজ উদ্দিন তাজু, যুগ্মআহ্বায়ক হাফিজুর রহমান…
গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৯ পরীক্ষার্থী এবং একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ইংরেজি প্রথম পর্বের পরীক্ষা চলাকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নকল করার দায়ে ৫ পরীক্ষার্থীকে ও মোবাইল ব্যবহার করে নকল করার দায়ে একই উপজেলার কামদিয়া দারুল উলুম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ শিক্ষার্থী ও সহযোগিতার দায়ে ১ শিক্ষককে বহিষ্কার করা হয়। \ অপরদিকে একই সময় জেলার সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো: আল কামাহ তমাল ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বহিষ্কারের…
শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর’ এর কোয়াটারলি ইনফরমেশন শেয়ারিং মিটিং। বুধবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংস্থাটির তথ্য বিষয়ক আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। রাইটস যশোরের হোম ম্যানেজার ইউনুছ আলী সরদার এবং ম্যানেজার মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দেবব্রত ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজীব হাসান। বিশেষ অতিথি রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর এসএম আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলসান, উপজেলা আনসার ভিডিপি কমান্ডিং অফিসার শাহিনা আক্তার, গণমাধ্যমকর্মীরা, বেনাপোল ইমিগ্রেশন, পোর্ট থানা…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের একজন কবি সাহিত্যিক সৌমিত্র দেব টুটু আমাদের মাঝে আজ নেই। মৌলভীবাজার বাসির গর্ব উনার অকাল মৃত্যুতে আমাদের মৌলভীবাজার পরিবারের আমরা গভীর ভাবে শোকাহত। সাংবাদিক ও কবি সৌমিত্র দেব (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৫ই এপ্রিল) সকাল ৯টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব জানান, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। মঙ্গলবার সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তার মৃত্যু…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেক পুরুষ নেতাকর্মীরা পরেছিলেন বাহারি পাঞ্জাবি, ফতুয়া, মাথায় ছিল মুকুট, নারীরা অনেকেই এসেছিলেন লাল-সাদা শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ ও মাথায় মুকুট পরে। বৈশাখী শোভাযাত্রা ও আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান, সাধারণ…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শত্রুতার জেরে রাতের আধারে আগাছা নাশক দিয়ে কৃষকের ধান খেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেখলে মনে হয় যেন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। বিষয়টি নিয়ে এলাকায় অন্যান্য কৃষকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী জুবেদা খাতুন ও তার দেবর হান্নান স্বামী ও পৈতৃক সূত্রে পাওয়া ৬৫ শতক জমিতে এ বছর বোরো ধান আবাদ করেন। ফসলও অনেক ভালো হয়। কয়েকদিন পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তারা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তাদের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নয়টা। অন্য শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে হাসিমুখে কেন্দ্রে প্রবেশ করছিলো, ঠিক এমন সময় রিয়াদ হাসান (১৬) নামে এক এস.এস.সি পরীক্ষার্থীকে বহন করা একটি অ্যাম্বুলেন্স এসে থামে পরীক্ষা কেন্দ্রের সামনে। মাথায় ব্যান্ডেজ করা রিয়াদকে ধরে স্বজন ও সহপাঠীরা পৌঁছে দেন পরিক্ষার নির্ধারিত কক্ষে। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) এমন দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এস.এস.সি পরীক্ষা কেন্দ্র চরনিখলা উচ্চ বিদ্যালয়ে। রিয়াদ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এস.এস.সি পরীক্ষার্থী। মঙ্গলবার ছিলো তার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা। আহত রিয়াদ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শিমরাইল গ্রামের মতিউর রহমানের…
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলায় আজ ১৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ০৯.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষন প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয়। প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। অতপর সকাল ০৯.৩০ ঘটিকায় বরগুনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অভিবাদন গ্রহন শেষে তিনি পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। পরিশেষে পুলিশ সদস্যদেরকে যথাযথভাবে কিট সমূহ ইস্যু করা ও এর যথোপযুক্ত…
টাঙ্গাইল প্রতিনিধিঃ ভাই বোনদের দ্বন্দ্বে আক্রশের শিকার হয়েছে কুয়েত প্রবাসী ভাতিজা ইউনুস, এমনই অভিযোগ উঠেছে সংবাদ সন্মেলনে চাচা সুজায়েতের বিরুদ্ধে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের মো. বাবুলের ছেলে মো. ইউনুস মিয়া ও তার পিতা মো. বাবুল নিজ বাড়িতে এক সংবাদ সন্মেলন করে এসব কথা বলেন। মৃত নুরুল হকের ছেলে বাবুল জানায়, আমাদের মা মারা যাওয়ার পর বিষয় সম্পত্তি ভাগ বাটোরা সময় আমাদের ভাই-বোনদের মাঝে মতপার্থক্য দেখা দেয়। এর জের ধরে আমার প্রবাসী ভাই মো. সুজায়েত হোসেন সূর্য, আমার ছেলেকে ইউনুসকে দেশে ফেরত পাঠায়। আমাদের পারিবারিক ঝামেলার জেরে সুজায়েত ইউনুসের সাথে সে খুব বাজে আচরণ করে। ইউনুসের প্রকৃত…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি পরিক্ষার্থীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, উপজেলা ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন কারী সকল শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহীদুর রহমান মনিরের উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে উপজেলা অবস্থিত ৬ টি পরীক্ষা কেন্দ্রে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে পরীক্ষার্থী অভিভাবকরা বলেন,…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ১২ এপ্রিল ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক সমাবেশ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সংহতির বহিঃপ্রকাশ। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সমর্থন করে আসছে। বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ন্যায় ও মানবতার পক্ষে। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে…
