বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাসকান্দা গ্রামের জমিসহ জোরপূর্বক জায়গা জবরদখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ই এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টায় সময় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে অভিযোগকারী ভুক্তভোগী মোঃ শহীদুল্লাহ হোসাইন বলেন, আমি একজন সহজ সরল ব্যক্তি ক্রয় সূত্রে এই জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবত জমিটি ভোগ দখল করে আসছি। কিন্তু অপরপক্ষ মোঃ দুলাল মিয়া গংরা অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা করে আসছে। এই জমিজমার বিরোধ নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা রয়েছে। আমি জামালপুর বিজ্ঞ আদালতে এই জমিটির উপর মামলা…
Author: Niloy Roy
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের গো-হাটা ও শ্মশানের জমি নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ‘ইত্তেফাকুল উলামা’ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। সোমবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “বাঙালির হাজার বছরের ইতিহাস ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অথচ সম্প্রতি উচাখিলা ইউনিয়নের একটি শ্মশানকে কেন্দ্র করে কিছু উগ্রচিন্তাধারার ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছে এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে।” তিনি অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল ওই গোষ্ঠী মানববন্ধনের নামে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া এলাকায় ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে ৩০০ ফিট রাস্তা পাকা করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে ২৯ এপ্রিল (মঙ্গলবার) সাবাহ গার্ডেন রোডের উত্তর পার্শ্বে অবস্হিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট হতে দক্ষিণ দিকে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩০০ ফিট দৈর্ঘ্য ১১ ফিট প্রশস্ত কাচা রাস্তাটি পাকা করার কাজ চলমান। স্হানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত এলাকাবাসী ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব খন্দকার খোরশেদ আলম সাহেবের কাছে আবেদন করে আসছিলো পাকা করে দেওয়ার জন্য। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফরমুসা…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণাপ্রকল্প সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে আজ। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) বেলা ১১:০০ ঘটিকায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণার গুণগত মান ঠিক রেখে দেশীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের গুরুত্ব আরোপ করে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “গবেষণা যেন সর্বজন গৃহীত হয় সে বিষয়টি গবেষকদের মনে রাখতে হবে। বিশেষ করে গবেষণার গুণগত মানের দিকে নজর দিতে হবে।…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে (এলজিইডি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। অভিযানে অস্তিত্বহীন প্রকল্পের সন্ধান পেয়েছে তারা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এদিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় তারা উপজেলা কার্যালয়সহ মাঠ পার্যায়ের প্রকল্প এলাকায় ঘুরে ঘুরে অভিযান চালান। অভিযানে দুদক টিম উপজেলার উড়িয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গণপাঠাগার উন্নয়ন প্রকল্প ও হাওয়া ভবন একতা যুব সংঘের ঘর নির্মাণ প্রকল্প, উদাখালী ইউনিয়নের কাঠুর (নিলের ভিটা) ও বোচার বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে যাত্রী ছাউনি প্রকল্প এবং কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর কিংবা মেয়র হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য।” দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টায় জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা সরকারে গেলাম কি গেলাম না, সেটা বড় বিষয় নয়। আল্লাহ বলেছেন, ‘ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি।’ তাই…
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে-সব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন। কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও তাতে অংশ নেন। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন…
এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নাগরপুর-দেলদুয়ার)আসনের এমপি পদ প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ এপ্রিল)বিকালে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের ডা.হামিদ এর নিজ বাসভবনে এলাকার সর্বস্বরের গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সহবতপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মু.তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ডা এম.এ.মান্নান,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ সভাপতি আব্দুর রশিদ হারুন,সাধারন সম্পাদক আব্দুল কাদের,ভারড়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আব্দুল কদ্দুস প্রমূখ। এসময়…
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত তাপদাহ ও ভ্যাপসা গরমে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় গেটে পরীক্ষার্থীদের মাঝে এ পানি বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। পানি বিতরণ কার্যক্রমে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহা. নাজিব ওয়াদুদের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, “বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় আজ আমরা এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি। প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ফেব্রুয়ারি ২০২৫/ মাসের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের স্মারক লিপি প্রদান করেছে। ২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারক লিপি প্রদান করে হয়েছে৷ স্মারক লিপিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর রয়েছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এসময় পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, ” “শিক্ষার্থীদের ওপর আরোপিত সাময়িক রাজনীতি স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমরা আজ মাননীয় উপাচার্য স্যারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ মনসুর আহমেদ (৪২) নামে এক জনকে আটক করা হয়েছে। রবিবার (২৭শে এপ্রিল) রাতে এসআই সজীব চৌধুরীসহ থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক গ্রামের মাদক ব্যবসায়ী মনসুর আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটককৃত মনসুর আহমেদের বসতবাড়ি তল্লাশি করে তার ঘরের আলনায় একটি কালো রংয়ের পলিথিনের ভেতরে রক্ষিত ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, মনসুর আহমদ একজন চিহ্নিত মাদক কারবারি। সোমবার পুলিশি প্রহরায় বিজ্ঞ…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার প্রমুখ।
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল মিয়া (২৮) চট্রগ্রাম থেকে আটক করা হয়েছে। ধর্ষনের ৭ দিনের মধ্যে র্যাব-৯, সিপিসি-২ এবং র্যাব-৭, এর যৌথ অভিযানে মামলার মূল আসামী পাভেল মিয়াকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নজিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক কর হয়। সোমবার (২৮এপ্রিল) র্যাবের হাতে গ্রেফতারকৃত পাভেলকে আনতে কমলগঞ্জ থানার একটি বিশেষ টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত (২২ এপ্রিল) অটোচালক রনি ও পাভেল উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার এক গৃহবধুকে রাতে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে দারালো অস্ত্রের…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ কৃষি বাঁচাও,কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগানে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ ২৮ ও ২৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ যশোর জেলা শাখা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় ডিসি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি শেষে স্মারকলিপি প্রদান করে। কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলা কমিটির সভাপতি মফিজুর রহমান নান্নু, বাংলাদেশ খেতমজুর কৃষক…
গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালিটি জজ কোট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা. মাসুমা খানম যুথির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মো. ফিরোজ কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো.মিজানুর রহমান কাজীকে অবশেষে বদলী করা হয়েছে। সম্প্রতি, গোবিন্দগঞ্জ ভূমি সাব-রেজিস্ট্রার অফিসের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও জনভোগান্তির একাধিক অভিযোগ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ পায়। যেখানে একাধিক ভুক্তভোগী ও সচেতন মহল সাব-রেজিস্টার অফিসে তদন্তসহ এ অফিসের কর্তাকে দ্রুত বদলীর দাবী জানান। এদিকে রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বদলীর আদেশ মূলে তাকে বদলী করা হয় বলে জানা যায় ।ঘুষ-দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ‘সাব রেজিস্ট্রার কর্মকর্তা নতুন কর্মস্থলের পথে তার পরবর্তী স্থান ভোলাহাট সাব-রেজিস্ট্রার অফিস চাপাইনবাবগঞ্জ । জানা যায়,সাব-রেজিস্ট্রার মো.মিজানুর রহমান কাজী গত ৭ জানুয়ারি…
মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে সংরক্ষিত নারী ইউপি সদস্য দম্পতি সহ ২ পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল ২০১৫) উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সংরক্ষিত নারী ইউপি সদস্য নাজমা বেগমের স্বামী শহিদুল ইসলাম (৬০) দীর্ঘদিন ধরে একটি মাছের ঘের ভোগদখল করছিলেন। একা একটি মাছের ঘের ভোগদখল করায় নুরুল ইসলাম গং সেটিকে দখলে নিতে ঘেরের পার কাটে। এ ঘটনায় শহিদুল ইসলাম তালতলী থানায় অভিযোগ দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ফেব্রুয়ারি ২০২৫/ মাসের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেকা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্বাধীনতাকাপ আন্তঃ বিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী খেলায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ ও লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২৭ এপ্রিল ২০২৫ তারিখ রবিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা জানি খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, শান্তির প্রতীক, ঐক্যের প্রতীক একইসাথে খেলা আমাদের বিনোদন দেয়। খেলাধুলার মধ্য দিয়ে ছাত্র- শিক্ষকসহ সবার মাঝে এক ঐক্যের সৃষ্টি হয়। খেলাধুলার…
