Author: Niloy Roy

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সরকার দেশের সম্পদ বিনষ্ট রোধ ও ব্যাপক অপচয় রোধসহ উন্নয়ন কাজ অব্যাহতভাবে চালিয়ে যেতে বদ্ধপরিকর। শুক্রবার রাঙ্গামাটি জেলা সদরের রাজবন বিহার কমপ্লেক্স ভবনে বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মীয় উপাসকগণের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। সুপ্রদীপ চাকমা  বলেন, সরকার  দেশে কর্মসংস্থানের ব্যবস্থা  ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। তিনি  বলেন, আমাদের সরকার ক্ষতিকর ও দুষ্টচক্রের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে চায়। উপদেষ্টা আরো বলেন, যারা সৎকর্ম  করেন ও কীর্তিমান তাদের মৃত্যু নাই। তিনি বলেন, আমরা সৎকর্ম করব, পরজীবনে অবশ্যই শান্তি ভোগ করবো। একজন মানুষের জন্ম, জ্ঞান-প্রজ্ঞা ও মৃত্যু…

আরও পড়ুন

বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক একটি ওয়েবিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৮ মে (বৃহস্পতিবার)  সন্ধ্যা ৭টায়  অনলাইনে উক্ত ওয়েবিনার অনুষ্ঠিত হয়৷ ওয়েবিনারটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর এফসিএ, ডিরেক্টর ও সিএফও মো. এমদাদুল হক। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক  মো. মমিন উদ্দিন  এবং  মো. তারিকুল ইসলাম। ওয়েবিনারটিতে প্রধান বক্তা মো. এমদাদুল হক কোম্পানি আইন ও কর্পোরেট গভার্ন্যান্স নিয়ে বাস্তবভিত্তিক ও জ্ঞানগর্ভ আলোচনা করেন, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী ছিল। এই আয়োজনে এইচআর ক্লাবের শিক্ষার্থীদের পেশাগত…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ক্যাসিনো ব্যবসায়ী রবিউল আউয়াল শরীফ সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের চরনিখলা এলাকা থেকে ছাত্রলীগ নেতা শরীফকে এবং উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অপর ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, শরীফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। জানা যায়, শরীফের পিতা বাবলু মিয়া পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। বাবার স্বল্প আয়-রোজগারে কোন ভাবেই চলছিলো না সংসার। কিন্তু আ.লীগ শাসনামলে রাতারাতি কোটিপতি হয়ে যায় রাজমিস্ত্রী বাবার পুত্র শরীফ। সে এখন…

আরও পড়ুন

জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জি-২০২৫ এ যুক্ত হলো বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৬ সাংবাদিকের নাম। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একটি অফিসিয়াল স্বীকৃতির মাইলফলক হিসেবে দিনপঞ্জিতে এ “ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলাম যুক্ত করা হয়েছে। গতকাল ৭মে, ২০২৫ (বুধবার) আনুষ্ঠানিকভাবে দিনপঞ্জি’টি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম’এর হাতে তুলে দেন মুদ্রণ ও প্রকাশনা কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সদস্য-সচিব মো: রেজাউদ্দৌলাহ প্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মিজানুর রহমান এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয় সৃষ্টির ১৯তম বছর পূর্ণ হলেও এই প্রথমবার বিশ্ববিদ্যালয়…

আরও পড়ুন

সরকারি হাসপাতালের রোগীকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেওয়া যাবে না বলে সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। একইসঙ্গে অপারেশন থিয়েটারে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। সেবা প্রদানে স্বচ্ছতা আনার লক্ষ্যে অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়ার রেকর্ড রাখতে এই সুপারিশ করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কমিশনের সদস্যরা। প্রতিবেদনের প্রতিবেদনের স্বাস্থ্য সেবাদান ও ভৌত অবকাঠামো শিরোনামের তৃতীয় পরিচ্ছেদে হাসপাতাল এবং রোগ নির্ণয় পরিষেবাভিত্তিক সংস্কার প্রস্তাবনার ৯২ পৃষ্ঠায় ‘সেবা প্রদানে স্বচ্ছতা’ শিরোনামে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি সেবা প্রদানকারী দ্বারা কোনো রোগীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেসরকারি হাসপাতাল থেকে পরিষেবা নেওয়ার…

আরও পড়ুন

দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আজ বৃহস্পতিবার এ মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন- শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক ডেপুটি এ্যার্টনী জেনোরেল মোঃ আশিক উল হকসহ অজ্ঞাতনামা অনেকে। মামলার…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী সোমবার দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা আগামী ১২ মে (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন।

আরও পড়ুন

ববি প্রতিনিধি: তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান আন্দোলন উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও (৮ মে) বেলা ১১ টাই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বেলা ১২ টার দিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আন্দোলনে যোগ দেন। শিক্ষক সমাজ তার বিবৃতিতে বলেন, আমরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ২০২৪ সালের গৌরবজনক জুলাই বিপ্লবের পরে বড় আশায় বুক বেঁধেছিলাম একটি নতুন বাংলাদেশের বিনির্মাণ কার্যক্রমের সাথে তাল রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ও একটি শিক্ষার্থী ও শিক্ষক বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে শনৈ শনৈ উন্নতির পথে অগ্রসর হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে গত অক্টোবর ২০২৪ থেকে এযাবৎ আমরা লক্ষ্য করছি- ১। বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় যৌথ অভিযানে বসতবাড়ি থেকে ৪৬১ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে দশটার দিকে ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা শাপলা পাড়ার একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা গোপনে বাড়ি থেকেই মাদক ব্যবসা করতো। আটককৃতরা হলেন,সদর উপজেলার পৌরসভার শাপলাপাড়ার মো.খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন, সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা এলাকার বড় গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের ছেলে রতন প্রধান ও পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে সুমন মিয়া। যৌথ বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে এই তিন মাদক কারবারি সদর উপজেলা পৌরসভার শাপলাপাড়ার সিরাজুল…

আরও পড়ুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাদশা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা একই ইউনিয়নের রাজস গ্রামের বাসিন্দা মৃত মহির উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে মাদক কারবারি বাদশার বাড়ি ঘেরাও করে উঠান থেকে তাকে আটক করে বাড়ির শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে শোকেসের উপরের ড্রয়ারে রাখা শপিং ব্যাগের মধ্যে…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ ৩ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে বুধবার (৭ মে) উপজেলার করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধায় লোহাগড়া উপজেলার করফা গ্রামের সৈয়দ টোকন আলীর স্ত্রী তার আপন চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির…

আরও পড়ুন

পাথরঘাটা (বরগুনা): ‎বরগুনার পাথরঘাটায় প্লাস্টিক বিরোধী আন্দোলনের অংশ হিসেবে র‍্যালি ও মানববন্ধনের মাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি’ এমন প্রতিপাদ্য নিয়ে একটিভিস্টা বরগুনা নামে অর্ধশতাধিক যুবরা এই প্লাস্টিক বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে। ‎ ‎বৃহস্পতিবার বেলা এগারোটা দিকে একটি র‍্যালি বের হয়ে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে গোল চত্বর এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পর বাজারের বিভিন্ন দোকানদারকে পলিথিন ব্যবহার না করার জন্য সচেতন করেন। এই র‍্যালি ও মানববন্ধনটি একশনএইড বাংলাদেশ এর সহযোগিতা এনএসএস এর এফোরটি প্রজেক্ট বাস্তবায়ন করে। ‎ ‎র‍্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজকর্মী মেহেদী সিকদার, একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের…

আরও পড়ুন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দিতে হবে। গৃহস্থালি ও সেবাকর্মে নারীর অবৈতনিক কাজের মূল্যমান তার বৈতনিক কাজের থেকে তিনগুণ বেশি। নারীর এই অবৈতনিক কাজগুলোর স্বীকৃতি দেয়ার সময় এসেছে। বাজেটে এর অন্তর্ভুক্তি থাকতে হবে। এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। গাইবান্ধার ফুলছড়িতে নারীর অবৈতনিক গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি বিষয়ক গণসমাবেশ থেকে এ দাবী জানানো হয়। নারীর অবৈতনিক মজুরীর স্বীকৃতি বিষয়ে নীতি নির্ধারকদের প্রভাবিত করা। বিষয়টি সকলের মাঝে সচেতনতা তৈরি করা। বাল্য বিবাহ বন্ধে সচেতনতা এবং নীতি নির্ধারকদের আরও দায়িত্বশীল করার লক্ষ্যে বুধবার (০৭ মে) সাবেক উপজেলা পরিষদ চত্ত্বরে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল ওয়াদুদ দুলাল (৫০) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। বুধবার দুপুরে হামলাকারী আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রায়হান (২৫)-কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুল ওয়াদুদ দুলালের বাড়ির সামনে পুকুর পাড়ের টিনের বেড়া খুলে নিয়ে যাচ্ছিল হান্নান ও তার ছেলে রায়হান। এতে দুলাল বাঁধা দিলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনির পর ঘাড়ে দা দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। এসময় দুলালের আত্মচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য…

আরও পড়ুন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালাসীঘাট এলাকায় ও সৈয়দপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রতিদিন ৩০-৬০ টি কাঁকড়া ও বালুবাহী গাড়ি দিয়ে নদী থেকে বালু পরিবহণ করছে একটি চক্র। যত্রতত্র বালু উত্তোলনের ফলে উন্নয়নমূলক কর্মকাণ্ড হুমকির মুখে পড়বে বলে সচেতন মহল মনে করছে। সেই সাথে নদী-তীরবর্তী গ্রামের মানুষের বসতভিটা ও আবাদি জমি ভাঙনের সম্মুখিন হয়ে পড়বে। প্রশাসনের লোকজন দেখেও না  দেখার ভান করে থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে বালাসীঘাট এলাকায় গিয়ে দেখা যায়, অবস্থা অনেকটা মগের মুল্লুকের মতো। নিজের ইচ্ছা মতো বালু উত্তোলন করছে। কিন্তু কারও যেন কিছু…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা এলাকায় ৬ মে (মঙ্গলবার) বিকেল ৫ টায় নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হাসপাতালের কর্পোরেট ম্যানেজার নাজমুল হাসান জানান, গাইনী বিশেষজ্ঞ ডা. নূসুর আক্তার বিগত এক বছর ধরে আমাদের হাসপাতালে চেম্বার করে আসছিলেন। শুরুর দিকে রোগী সংখ্যা ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে তার রোগী উল্লেখ যোগ্য ভাবে কমে গেছে। এতে রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং একাধিক অভিযোগ আসে। তিনি আরও জানান, ডা. নূসুর আক্তার বিভিন্ন সময়ে গাজীপুর ও ঢাকার অন্য হাসপাতালে রোগীদের পরীক্ষা করাতে উৎসাহিত করতেন, যা…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে । এ সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকাপভ্যানটি ঈশ্বরগঞ্জ আসলে…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে ঠিক এমনই এক ব্যতিক্রমী ও অস্বাভাবিক ঘটনা।নাগরপুর প্রেসক্লাব এর সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের বাড়িতে দীর্ঘদিন ধরে পালন করা একটি মুরগি, যা নিয়মিত ডিম দিত ও বাচ্চা ফুটাত, হঠাৎ করেই মোরগে রূপান্তরিত হয়েছে! মুরগিটির মালিক মো. আমজাদ হোসেন রতন (৫৫) জানান, “প্রায় এক বছর ধরে মুরগিটি আমাদের বাড়িতে আছে। একাধিকবার ডিম দিয়েছে, বাচ্চাও ফুটিয়েছে। কিন্তু হঠাৎ করেই আমার ছোট মেয়ে জানায় মুরগিটি মোরগের মতো ডাকছে। তখন দেখি তার শরীরে পরিবর্তন এসেছে—ঝুঁটি গজিয়েছে, পালক শক্ত হয়েছে, আর গত…

আরও পড়ুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।’ আজ সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, তাকে শপথ করানোর দায়িত্ব স্থানীয়…

আরও পড়ুন