ইসরাইলি সেনাবাহিনী বুধবার গাজা সিটির একটি এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে, তারা ওই এলাকায় ‘চূড়ান্তভাবে আক্রমণ’ চালাবে। গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অবিচাই আদরাঈ এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেন, ‘গাজা স্ট্রিপের আল-রিমাল এলাকার কিছু অংশে অবস্থানরত বাসিন্দাদের উদ্দেশে— হামাস বেসামরিক এলাকা ব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা চালানোর কারণে ইসরাইলি সেনাবাহিনী এ অঞ্চলে প্রবল শক্তিতে হামলা চালাবে।তিনি বলেন, ‘আপনার নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে এলাকা ত্যাগ করুন।
Author: Niloy Roy
বুধবার মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। একটি ট্রেলার-ট্রাক এবং একটি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।পিউবলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পিউবলা রাজ্য সরকারের এক কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই আঠারো জন এবং হাসপাতালে আরো তিনজন মারা গেছেন।তিনি বলেন, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।মেক্সিকান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিউবলাকে দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সাথে সংযোগকারী মহাসড়কের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। মোটর চালকদের বিপজ্জনক ভাবে যানবাহন চালানো, চালকদের ক্লান্তি এবং দুর্বল যানবাহনের কারণে প্রায়শই…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে দেশটির মুদ্রাস্ফীতি হ্রাসে ফেডারেল রিজার্ভের (ফেড) অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংকটির একজন শীর্ষ কর্মকর্তা। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্পের অনিয়মিত ও দোদুল্যমান শুল্কনীতি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারকে কয়েক সপ্তাহব্যাপী অস্থিরতার মধ্যে ফেলে দেয়, যদিও সাম্প্রতিক সময়ে তা কিছুটা স্থিতিশীল হয়েছে। এই প্রেক্ষাপটে প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৩ শতাংশ সংকুচিত হয়েছে বলে সাম্প্রতিক তথ্য প্রকাশ পেয়েছে। বেকারত্ব ও মূল্যস্ফীতি বর্তমানে ফেডের লক্ষ্যমাত্রার কাছাকাছি অবস্থান করছে।নিউইয়র্কে এক সম্মেলনে ফেডের ভাইস চেয়ার ফিলিপ জেফারসন বলেন, ‘শুল্ক আরোপ ও সরকারি নীতিনির্ধারণ নিয়ে অনিশ্চয়তা সাম্প্রতিক সময়ে অর্থনীতির…
জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রৌমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।বুধবার এক বার্তায় দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার কুয়েত সিটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। গত মার্চ মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে একটি যৌথ উদ্যোগে বিনিয়োগের আহ্বান জানান।বাংলাদেশে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
দেশব্যাপী সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ সম্মেলন কক্ষে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ)পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন । বিপিপিএ’র সম্মেলন কক্ষে সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব এবং পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট পর্ষদের অন্যান্য মনোনীত সদস্যরাও সভায় অংশ নেন। পর্ষদের সদস্য-সচিব এবং বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আশফাকুর রহমান বলেন, মূল্যমানের দিক থেকে বর্তমানে দেশের মোট সরকারি ক্রয়ের ৬৫ শতাংশ ই-জিপি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সরকারের…
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ৪১৮ জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেয় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই উপলক্ষে বিকেলে বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হজরত শাহজালাল (র.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। বাংলাদেশ বিমানের সিলেটের ম্যানেজার শাহনেওয়াজ তালুকদারের সভাপতিত্বে ফ্লাইট উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন।আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি বলেন, ‘আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি।’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান হয়। সমাবর্তন ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি।’ তবে, তিনি বলেন, প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার- কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে।গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা। তিনি বলেন, ‘আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয়,…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- দরিদ্র পরিবারে জন্ম জামালের ছোট থেকে কষ্টে বেড়ে উঠা। সংসারের হাল ধরতে পারি জমান ঢাকায় সেখানে দিনমজুরির কাজ করেন। এক বছর আগে ৮০ হাজার টাকা ঋণ করে কিনেন দুইটি গরু। বাড়িতে গরুগুলো লালন-পালন করছিলেন তার মা রাবিয়া খাতুন। এরই মধ্যে আজ সকালে হঠাৎ ঝড়সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে একসাথেই মারা যায় তার দুইটি গরু। গরু গুলোই ছিল তার শেষ সম্বল, গরু গুলো মারা যাওয়ায় যেন স্বপ্ন ভঙ্গ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেথপাড়া গ্রামে। জামাল ওই এলাকার বাসিন্দা। ঢাকায় দিন দিনমজুরীর কাজ করতেন। বর্তমান সেখানে তেমন কাজ না থাকায় বাড়িতে এসেছেন অন্যের জমির…
সাঘাটা, গাইবান্ধা বৈশাখের মাঝামাঝি সময়ে তীব্র তাপপ্রবাহে উপজেলা ও ইউনিয়ন গুলোতে এ বছর বোরো ধানের সোনালি আভা ছড়িয়েছে। যে দিকে চোখ যায় দিগন্ত জুড়েই সবুজ ধানক্ষেতে ছেয়ে আছে, যতদূর চোখ যায় সোনার রঙে রঙিন ধান আর ধান। সাঘাটা উপজেলায় বোরো ধান কাটায় ব্যস্ত দিন পার করছে কৃষকরা। কর্মক্ষেত্রে সকলের ছুটি থাকলেও কৃষকদের কোনো ছুটি নেই, একটার পর একটা কৃষি কাজ লেগেই থাকে। আর সেই কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় তাদের। ধানের বাম্পার ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান কাটা, মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। কোথায়ও কৃষি শ্রমিক, কোথায়ও আবার…
গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১৪ মে (বুধবার) বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনির নির্দেশনায় ও গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ডাঃ ফজলে রাব্বির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাঘের বাজার থেকে শুরু হয়ে মেম্বার বাড়ি গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাবেক ছাত্রদল নেতা মিলন মাহমুদ, রুবেল খান, সোহাগ ফকির। ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদল নেতা তানজিমুর রহমান রাজিব , সিদ্দিক খান, তানভীর,…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন আহত হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী ফাতেমা বেগম (৪৫) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো- নিজতুলন্দর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুস ছামাদ (৬২) এবং তার দুই পুত্র মাকসুদ (২৬), নাহিম (২২)। থানায় দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের কাজী মোজাফফর আলীর পুত্র কাজী হাফিজুল ইসলামের সাথে একই বাড়ির মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুস সামাদের দীর্ঘদিন যাবত জমি…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল ভাতা সহ তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে ১৪ মে(বুধবার)ছাত্র-শিক্ষক সহ প্রধাণ উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা দেয়।এ দিন বেলা একটা নাগাদ পুলিশ তাদের ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা সেটি অতিক্রম করতে গেলে পুলিশ তাদের উপর টিয়াশেল নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এক শিক্ষার্থী জানান, আমরা যখন আমাদের ন্যায্য দাবী নিয়ে রাষ্ট্রের কাছে যেতে চাইলাম তখন আমাদের উপর পুলিশ বর্বর আচরণ করেছে।আমাদের শিক্ষকরা সহ আহত হয়েছেন। আমরা আমাদের দাবী না সফল করে ঘরে ফিরছিনা। আরেক শিক্ষার্থী জানান,আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন কতৃক বানচাল করার পরিণামের দায় তাদের ই নিতে হবে!
গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার মঙ্গলবার নিরাপত্তা পরিষদকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সেখানে গণহত্যা প্রতিরোধ করা যায়। তিনি বলেন, ‘যারা নিহত হয়েছে, যাদের কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেছে—তাদের হয়ে বলছি: আর কত প্রমাণ চাই আপনাদের? গণহত্যা রোধ করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে আপনারা কি এখনই পদক্ষেপ নেবেন না?’ নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানাশ, ফ্লেচার অভিযোগ করেন, ইসরাইল ‘ইচ্ছাকৃতভাবে এবং নির্লজ্জভাবে’ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক জনগণের ওপর অমানবিক পরিস্থিতি চাপিয়ে দিচ্ছে। তিনি জানান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা সীমান্তে ‘জীবনরক্ষাকারী ত্রাণসামগ্রী’ প্রস্তুত রেখেছে, কিন্তু সেগুলো প্রবেশ করতে…
ভেনিজুয়েলায় এক মানবাধিকার কর্মীকে ‘সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহ’-এর অভিযোগে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দেশটির রাজধানী কারাকাসভিত্তিক মানবাধিকার সংস্থা প্রোভিয়া জানিয়েছে, তাদের সদস্য এদুয়ার্দো তোরেস মঙ্গলবার নিখোঁজ হন। কারাকাস থেকে এএফপি জানায়, পরে দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব এক বিবৃতিতে জানান, আসন্ন আঞ্চলিক ও সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তোরেসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। তোরেসের স্ত্রী এমিসেলিস নুনিয়েজ সাংবাদিকদের বলেন, ‘এদুয়ার্দো কোনো অপরাধী নন; তিনি মানুষের মর্যাদার পক্ষে, শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেন।’ এ সময় উপস্থিত অধিকারকর্মীরা স্লোগান দিতে থাকেন— ‘এদুয়ার্দো কোথায়?’ তোরেসের পরিবার ও সহকর্মীরা জানান, নিরাপত্তা বাহিনীর…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে ওয়াশিংটনের একটি ‘খুব, খুব জোরালো’ বাণিজ্যচুক্তির খসড়া রয়েছে, যার মাধ্যমে মার্কিন ব্যবসাগুলোর জন্য চীনের অর্থনীতি উন্মুক্ত হবে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে আমাদের একটি খুব, খুব শক্তিশালী চুক্তির সীমারেখা নির্ধারিত হয়েছে। তবে এই চুক্তির সবচেয়ে উত্তেজনাকর অংশ হচ্ছে—চীনকে আমাদের ব্যবসার জন্য খুলে দেওয়া।’ আন্তর্জাতিক সফরে যাত্রাপথে এয়ারফোর্স ওয়ানে বসেই তিনি এ সাক্ষাৎকার দেন।ট্রাম্প বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা আমাদের জন্য যেমন উত্তেজনাকর, তেমনি চীনের জন্যও হতে পারে। আমরা চীনকে উন্মুক্ত করার চেষ্টা করছি।তবে তিনি চুক্তির বিস্তারিত কিছু জানাননি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে আমরা মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামো পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এর আগে তিনি আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান। চট্টগ্রাম বন্দর পরিদর্শনের পাশাপাশি তিনি আজ সারাদিন বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত আজ সকালে নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ সকাল ৯টা ২২ মিনিটে শাহ্ আমানত বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা আজ সারাদিন বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর…
মার্কিন আইনজীবী, লেখক ও মানবাধিকার কর্মী মেরি কেরি কেনেডি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ সকালে বাসসকে জানান, কেনেডি গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য দ্রুত মিশরের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কক্ষে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ‘কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরে পাঠানো হয়েছে। মিশরের পক্ষ থেকে এটি অনুমোদিত হলে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে।তা ছাড়া সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলেও তিনি জানান। রাষ্ট্রদূত এ বিষয়ে মিশরের পক্ষ থেকে…
