চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ আয়োজন করা হয়। সোমবার রাতে ইউনিয়নের চাকলা ইসলামী সবুজ পাঠাগারের সামনের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব তাহির হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুজরুল ইসলাম (মাহজন) অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শুকুর উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি…
Author: Niloy Roy
কুরিয়ার সেবা নিয়ে চরম অনিয়ম ও দুর্ভোগের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের শাখা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন অনলাইন ব্যবসায়ীরা। বুধবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে ওই অফিস ঘেরাও করে রাখেন ৪০–৫০ জন অনলাইন উদ্যোক্তা। তাদের অভিযোগ, সময়মতো পণ্য ডেলিভারি না দেওয়া, মালামাল হারিয়ে ফেলা, ক্ষতিগ্রস্ত হওয়া এবং অতিরিক্ত চার্জ নেওয়ার মতো নানা অভিযোগ রয়েছে এই কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে। ‘বীরবল’ অনলাইন পেজের স্বত্বাধিকারী রিমন বলেন, “স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের অনিয়মের কারণে গত বছরও আমরা অনেক ক্ষতির মুখে পড়েছিলাম। এবারও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে আমরা কানসাট বুকিং সেন্টার ঘেরাও করেছি। দাবি আদায় না…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৈরী আবহাওয়ার মধ্যেও বৃক্ষরোপন কর্মসূচী পালন করে যাচ্ছে। কৃষকদল ও ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত ১৫ জুন থেকে উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপন কর্মসূচী চলবে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বর ও স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রদল এ বৃক্ষরোপন কর্মসূচীর পালন করেন। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন দলের দূঃসময়ের কান্ডারী সাহসী ও জনপ্রিয় নেতা টাঙ্গাইল-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মো. হাফিজুর…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে রোববার বিকাল ৪ টায় নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়৷ পরে জিরো পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এ সময় সাবেক ছাত্রনেতা মোর্শেদ হাবিব ভূইয়ার বক্তব্য ও সঞ্চলার মধ্যে দিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ওমর হাসান রুপন, যুবদলের সদস্য সচীব নূর ফরিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোদ্দাসের…
টাঙ্গাইল প্রতিনিধিঃ ২২ জুন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের সকল বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরন ও পথসভা করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে উপজেলার গয়হাটা ইউনিয়নের বড় বাজার সহ ছোট-বড় ১২টি বাজারের প্রায় হাজার দোকানের আগত ও দোকানীর হাতে লিফলেট তুলে দেন বিএনপি নেতা লাভলু। এসময় নেতা লাভলু, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা বিএনপি’র ৩১ দফা দাবির লিফলেট নিজেরা পড়ে দেখুন এবং আপনার আশেপাশের সবাইকে এ বিষয়ে অবগত করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ…
সাঘাটা: গাইবান্ধার সাঘাটা উপজেলার দুপুর সাঘাটা-গাইবান্ধা সড়কে আনুমানিক ১টা ৩০ মিনিটে কচুয়া ও উদয়ন বাজারের মাঝামাঝি স্থানে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধারকাজে হাত লাগান আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিয়াদ ইসলাম জলঢাকা: নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক কমিটি গঠনের শর্তে রেজাউল করিম রাজুকে প্রধান সমন্বয়কারী করে এনসিপি’র ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জুন (শুক্রবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও সংগঠক (উত্তরঅঞ্চল) সার্জিস আলম এর স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সমন্বয় কমিটিতে সদস্যরা হলেন প্রিন্স মাহমুদ, সাহাদাত হোসেন সাজু, আদিবুর রহমান আদিব, শরিফুজ্জামান শরিফ, খলিলুর রহমান, আবু হানিফ, মোতালেব হোসেন, হামিদুর রহমান, মামুনুর রশীদ বকুল, সাইফুল ইসলাম, উম্মে সমশের জেরিন, রিনা বেগম, মাহমুদার রহমান, নেওয়াজ আল তেমিয়াত, ফরহাদ হোসেন, চান মিয়া, রুবেল হোসেন, আব্দুল্লাহ…
সাঘাটা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী জুমারবাড়ী বাজারের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় পড়ে আছে। সংস্কারের একাধিক আশ্বাস এলেও বাস্তবে কোনো কাজ না হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে এমন আশ্বাস গত কয়েক বছর ধরে শুনে এলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টো রাস্তার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। সম্প্রতি কোরবানির ঈদের সময় এই জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বাজার ও আশপাশের গ্রাম থেকে আসা লোকজনকে কাদামাটির কারণে মারাত্মক ভোগান্তি পোহাতে হয়েছে এবং যানবাহন চলাচল একপ্রকার…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রাত ৮টার দিকে ডাকাতির প্রস্তুতি কালে আন্ত: ৪ জেলার ডাকাতের সংঘবদ্ধ চক্রের ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার,বিভিন্ন মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্টানের লক কাটার,দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তারা মোবাইল টাওয়ার ও মোবাইল সেট,স্বর্নের দোকানের সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে মুল্যবান লুট করা চক্রের আন্ত: জেলা ডাকাত চক্রের সদস্য বলে জানায় পুলিশ, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ,বৃহস্পতিবার(১৯ জুন) দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা ডাকাতির উদ্দেশ্য,আন্তজেলা ৬ ডাকাত অবস্থান করছে চারমাথা এলাকায়, এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে রোববার বিকাল ৪ টায় নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় পরে জিরো পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এ সময় সাবেক ছাত্রনেতা মোর্শেদ হাবিব ভূইয়ার বক্তব্য ও সঞ্চলনায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ওমর হাসান রুপন, যুবদলের সদস্য সচীব নূর ফরিদ, ছাত্রদলের সদস্য…
জবি প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ রোববার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদ ও বিভাগে নবীনদের হাতে ফুল, কলম ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন সংগঠনটির নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীনদের আমরা শুভেচ্ছা জানাতে এসেছি। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় কাজ করে। নতুনদের স্বপ্ন যেন বাধাহীনভাবে এগিয়ে যায়, আমরা সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা যেন নিজেকে একা…
জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় জলাশয়ের চারপাশে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরামর্শক প্রতিষ্ঠানের প্রণীত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত মূল নকশা ও ডিটেইল ড্রইং পর্যালোচনা করে সংস্কারের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২২ জুন) উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এলপিআইসি (লোকাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)–এর সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে এবং সদস্যসচিব উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম। ১৪ সদস্যবিশিষ্ট…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত কমল হত্যা মামলার এজাহারনামীয় আসামী সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কমল হত্যা মামলার এজাহারনামীয় আসামী উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র সাজিম (২৩), এসআই ওয়াজেদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মারামারি মামলার এজাহার নামীয় আসামীকে বাড়ি থেকে জাটিয়া ইউনিয়নের ইসলামপুর এওয়াজ নগর গ্রামের মৃত শ্রীনাথ চন্দ্র দাসের পুত্র অভিনাশ চন্দ্র দাস (৫৭), অভিনাশ চন্দ্র দাসের পুত্র বিশ্বজিত চন্দ্র দাস (২৮), এবং এসআই ওমর ফারুক রাজু ও এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দত্তপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র রফিকুল ইসলাম রুবেল (৩৮) ও বড়হিত ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের পুত্র হাবিবুর রহমান জুয়েল (৩৫)। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি এবং অপরজন ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
বরগুনা জেলা প্রতিনিধি: ‘দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার জেলার পাথরঘাটা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত হাসানুর রহমান। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় বিদেশি ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। মেলা দেখতে আসেন পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষে কৃষকদের উৎসাহিত করেন। শওকত হাসানুর রহমান বলেন, ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন কার হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ফল মেলার উদ্বোধন করেন৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষি মেলা আগামী ২১ জুন পর্যন্ত চলবে।
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার তেলিগাতীতে এইচ. এস. সি ২০২৫ খ্রি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেলিগাতী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. লুৎফর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব, মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান মির্জা আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম খান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মাসুম মিয়া,…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শাহরিয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে একটি পানির ফিল্টার স্থাপন করে দিয়েছেন। এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক মনোভাব দেখা গেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির অভাব পূরণে ছাত্রদলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেলের মতে “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পানি পান করে শিক্ষার্থীরা প্রায়শই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, যা তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শাহরিয়ারের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সিতাব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ই জুন) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ই জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য। তিনি জানান, গত বছর সিতাব আলী ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানরা বাবার সঙ্গে বসবাস করছিলো। এই সুযোগে সিতাব আলী দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাতে অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক নির্দেশনায়…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সিতাব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ই জুন) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ই জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য। তিনি জানান, গত বছর সিতাব আলী ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানরা বাবার সঙ্গে বসবাস করছিলো। এই সুযোগে সিতাব আলী দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাতে অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক নির্দেশনায়…
