আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নীলিমা নূপুর ঝিনুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবিকুন্নাহার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আতিকুর রহমান খান।সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ৷
Author: Niloy Roy
শার্শা প্রতিনিধি: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ জুন বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫), তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তার জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা এবং সঙ্গে থাকা মোবাইলসহ মোট সিজারের মূল্য…
জেলা প্রতিনিধি, নড়াইল : রোদে পাকা ফলের গন্ধে ভরে থাকে চারপাশ। দর্শনার্থীদের কাছে যেন এক স্বপ্নপুরী। তাই ছবি তুলতে, ঘুরতে কিংবা নিছক ফলের গন্ধ নিতে প্রতিদিনই এখানে ভিড় করেন অনেকে। নানা ফুল-ফলের সমারোহ থাকলেও সবচেয়ে বেশি নজর কাড়ে আমগাছগুলো। এ চিত্র নড়াইল শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের ‘মাহিন কানন-২’ নামের এক বাগানে। বৈচিত্র্যময় ও বিরল জাতের আমগাছের চাষ করে সাড়া ফেলেছেন নড়াইলে শহরের স্বনামধন্য ব্যবসায়ী জাহাঙ্গীর কবির। নড়াইল সদর উপজেলার বনগ্রামে ‘মাহিন কানন-২’ নামের এক বাগানে দেখা মিলছে দেশি-বিদেশি ৫০ প্রজাতির দুর্লভ আম। মূলত শখ থেকেই ২০২১ সালে এই বাগান গড়ে তোলা হয়েছে বলে…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় ইউসুফ আলী(৬৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে ময়মনসিংহ-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর পুত্র। আঠারবাড়ি রেল স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল নয়টার দিকে ঈশ্বরগঞ্জ অতিবাহিত করে। ঘটনাটি তখনই হয়তো ঘটেছে। সকালে এই দুর্ঘটনাটি ঘটলেও খোঁজ মেলে দুপুর ২ টার দিকে। এদিন দুপুরে রেলপথ ধরে যাওয়ার পথে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমি রেললাইন দিয়ে বাজারে যাওয়ার পথে লাশটি দেখতে…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএনপিপন্থী কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। ২২ জুন (রবিবার) ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার দায়িত্ব পেয়েছেন। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. শাহজালাল, মুহাম্মদ জাহিদ আল মামুন, মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. কে. এম. শাহাদৎ হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন মিঠু, প্রচার ও…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখা আয়োজনে ক্যাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় উপজেলা বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ক্যাব কার্নিভালের উদ্বোধন করেন আটপাড়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার নাসরিন, বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখার কমিশনার বাউসা উচ্চ বিদ্যালয়ের…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটপাড়া, নেত্রকোনা আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, ময়মনসিংহ বিভাগের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সালাহ উদ্দিন কায়সার, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, কৃষি সম্প্রসারণ…
রিয়াদ ইসলাম জলঢাকা: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন করা হয়েছে। ২৫ শে জুন (বুধবার) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র্্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক…
জলঢাকা প্রতিনিধি: রাস্তার পাশ থেকে অথবা খোলা মাঠ কিংবা ঝোপঝাড় থেকে শাক তুলে এনে বিক্রি করে ৯ সদস্যর সংসার চালান ৬২ বছরের বিধবা সুফিয়া বেগম। তার বাড়ী নীলফামারী জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম কালির ডাঙ্গায়। বিধবা সুফিয়ার সাথে কথা বলে জানা যায়, তার স্বামী মারা গিয়েছে প্রায় ২৬ বছর হলো। স্বামী মারা যাওয়ার পর রেখে যান দুই কন্যা সন্তান। দুই মেয়েকে বিয়ে দিলেও এর মধ্যে ছোট মেয়ে ও তার স্বামী হঠাৎ মারা যান। ছোট মেয়ের ৩ টি সন্তান রয়েছে। এরই মধ্যে কয়েক বছর পর তার বড় মেয়ের স্বামী মারা গেলে বর্তমানে ৯ জন সদস্য নিয়ে সংসার চালাতে…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ও বৃক্ষ রোপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা হলরুমে র্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক তারিফ, উপজেলা…
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, নারিকেল ও লেবুর চারা এবং বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ এর কার্যক্রম ২৫-২৬ এ বাস্তবায়ন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (২৫ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, সহ পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখা আয়োজনে ক্যাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় উপজেলা বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ক্যাব কার্নিভালের উদ্বোধন করেন আটপাড়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার নাসরিন, বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখার কমিশনার বাউসা উচ্চ বিদ্যালয়ের…
স্টাফ রিপোর্টার পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৩ জুন সোমবার সকাল দশটায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুনামগঞ্জ জেলা অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রুটিন দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার নাসরিন…
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন মনির উদ্দিন ভূইয়া । গতকাল ২২ জুন ফরম জমা দেওয়ার শেষ দিনে যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়ে আলোচনায় রয়েছেন এই প্রার্থী। মনির উদ্দিন ভূইয়া মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড দাতীয়পাড়া গ্রামের কৃতিসন্তান। অনুসন্ধানে জানা যায়,মনির উদ্দিন ভূইয়া দীর্ঘ দিন স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জরিত।২০০৫ সালের দিকে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য, ও মধ্যনগর উপজেলা কৃষকদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। আহ্বায়ক কমিটির সদস্য প্রার্থী মনির উদ্দিন বলেন,আমি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত।আমি শহীদ জিয়ার…
রাশিয়া রাতভর ইউক্রেনে ৩৫২টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে রাজধানী কিয়েভ ও তার আশপাশের এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এই তথ্য জানিয়েছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, ‘১৫৯টি ইরানি ডিজাইনের শাহেদ ড্রোন সহ ৩৫২টি ড্রোন ছোড়া হয়েছে। এছাড়া ১৬টি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। এছাড়া, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করা হয়েছে।’
ইরান-ইসরাইল চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। ইরান ও ইসরাইলের মধ্যে ১১ দিন ধরে এই লড়াই চলছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ইরানের পক্ষ থেকে প্রতিশোধের এ হুমকি দেওয়া হয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ‘এই শত্রুতাপূর্ণ হামলা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তুর পরিধি আরো বিস্তৃত করবে এবং এই অঞ্চলে যুদ্ধের প্রসারের পথকে আরো প্রশস্ত করবে’। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইসলামের যোদ্ধারা লক্ষ্যবস্তুতে শক্তিশালী (সামরিক) অভিযানের মাধ্যমে আপনাদের ওপর গুরুতর ও অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে।
ইরানের প্রধান মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার ‘গুরুত্বপূর্ণ’ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ৪৮ ঘন্টা পর তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মস্কো তেহরানের গুরুত্বপূর্ণ সমর্থক, কিন্তু ১৩ জুন ইসরাইলের হামলার পর দেশটি এর অংশীদারের পিছনে সরে আসেনি, যার ফলে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রতিশোধ নিতে বাধ্য হয়েছিল। রাশিয়া ইসরাইলি ও মার্কিন হামলার নিন্দা করলেও, সামরিক সহায়তা দেয়নি এবং কয়েক মাস আগে তেহরানের সাথে স্বাক্ষরিত একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে তার বাধ্যবাধকতাগুলোকে অবহেলা করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,…
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। সারাদেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একইসাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।
গতকাল রোববার ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় “মব” কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি নজরে এসেছে বলে সরকার এক বিবৃতিতে জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। বিবৃতিতে আরো বলা হয়, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। “মব” সৃষ্টি…
