Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি জমি পরিমাপের সময় একটি গর্তে আটকে থাকা হুতোম প্যাঁচাকে উদ্ধার করা হয়েছে। ডানায় আঘাত পাওয়া পাখিটিকে চিকিৎসা দেওয়ার পর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন সোমবার আহত হুতোম প্যাঁচাটিকে উদ্ধার করেন। তিনি বলেন, সকালে তাঁর কার্যালয়ের পাশে একটি সরকারি জমি পরিমাপের সময় ছোট্ট একটি গর্তে প্যাঁচাটি আটকে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়,পাখিটি জীবিত, তবে নাড়াচাড়া করতে পারছে না। পরে প্যাঁচাটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা প্যাঁচাটিকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন। শাহ্ জহুরুল হোসেন জানান, চিকিৎসার চার-পাঁচ ঘণ্টা পর প্যাঁচাটি সুস্থ হয়ে উঠে।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে চা বিক্রি ও মজুদ রাখার অভিযোগে “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটির গোদাম থেকে প্রায় ৮ লাখ ২২ হাজার টাকা সমমান মূল্যের ৪০ বস্তা চা জব্দ করা হয়। মঙ্গলবার (৮ই জুলাই) দুপুরে বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ চিনু ভূষণ দাশের মালিকানাধীন “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চা বোর্ডের অনুমোদন ছাড়াই পলিপ্যাকে বিভিন্ন ব্র্যান্ডের চা…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নজরুল ইসলাম। মঙ্গলবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে অংশীজনদের সাথে  মতবিনিময় সভায় প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা না পাওয়া এবং নিজ হলে একটি সিট থেকেও বঞ্চিত হওয়া ইতিহাস বিভাগের নিরব হাসান নামের এই শিক্ষার্থীর মাসিক চিকিৎসা বাবদ ২০০০-২৫০০ টাকা ব্যয়ের খবর জানার পর তিনি ব্যক্তিগতভাবে তাঁর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন। নজরুল ইসলাম জানান, “জুলাই-অভ্যুত্থানে আহত একজন শিক্ষার্থী প্রশাসনিকভাবে এখনও কোনো ধরনের সহযোগিতা পাননি, এমনকি তাঁর নিজ হলে একটি সিট পাওয়ার সুযোগও থেকে তিনি বঞ্চিত হয়েছেন।…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভুয়া পদবি ব্যবহার ও মেয়াদ উত্তির্ন প্যাথলোজিক্যাল উপকরণ ব্যবহারের দায়ে মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ জুলাই মঙ্গলবার দুপুরে নাগরপুর সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিচালিত মামুদনগর ডায়াগনস্টিক সেন্টার কে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল এক্ট ২০১০ এর ২৮ এবং ২৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. আব্দুল হাই জরিমানার টাকা পরিশোধ করে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেয়াদোত্তীর্ণ প্যাথোলজিকাল উপকরণ গুলো জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও একই ব্যক্তির মালিকানাধীন ফার্মেসীর সেল্ফে সাজিয়ে রাখা বিপুল পরিমাণের ঔষধের খালি বাক্স জব্দ করে সেগুলোও ধ্বংস করে ভ্রাম্যমাণ…

আরও পড়ুন

আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ও ৬নং দুওজ ইউনিয়নে লিফলেট বিতরণ করেন এ্যাবের সাবেক সহ-সভাপতি ও “আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইন্জি. মো:মোস্তাফা-ই-জামান সেলিম। এসময় তিনি সাধারণ ভোটারদের  সাথে মতবিনিময় করেছেন এবং দলের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান মোতালিব, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার আহত বাসন্তী (৫০) ও সুয্য এর স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার স্থানীয়রা ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাজারে অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী পদ্মকুমার ও ওই দোকানের কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু’র বিরুদ্ধে। তার এলোপাতারি হামলায় দোকানের কর্মচারী পঙ্কজ দাশ (৩০) সহ অপর কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতের সাড়ে সাতটার দিকে। পুলিশ ও স্থানীয়দের সূত্রের বরাতে জানা যায়, রাজনগর বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মনাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের ৫ নং যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। দোকানের শো-কেসে রাখা অল্প বুরিন্দায় হবে না জানালে দোকান মালিক…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) নতুন নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সেক্রেটারি হয়েছেন আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ জাহেদ। সোমবার (৭ জুলাই) আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি গঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। সভায় শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয় ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত রিয়াজুল ইসলামকে সভাপতি ঘোষণা করেন এবং সাংবিধানিক শপথ পাঠ করান…

আরও পড়ুন

জবি প্রতিনিধি দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। লিফট ব্যবহারে প্রতিদিনই তাদের পড়তে হচ্ছিল দমবন্ধ অবস্থার মুখে। অবশেষে শিক্ষার্থীদের সেই ভোগান্তি লাঘবে লিফটে ফ্যান স্থাপন করলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে শহীদ সাজিদ ভবনের লিফটে এই ফ্যান স্থাপন করা হয়। পুরো কার্যক্রমের পরিকল্পনা, দিকনির্দেশনা ও বাস্তবায়নে সরাসরি যুক্ত ছিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার। এ বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু ক্লাস-পরীক্ষা নয়, বরং এখানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে লিফটে ফ্যান না থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে ছিলেন।…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ পানির সাথে নেশা মিশিয়ে অচেতন করে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন এর বাদিয়াযান গ্রামে। ৬ জুলাই রবিবার দিবাগত রাতে এই লোমহর্ষক চুরির ঘটনা ঘটেছে সৌদি প্রবাসী আলমগীর এর বাড়িতে।   প্রবাসী আলমগীরের স্ত্রী বলেন, গতকাল বিকেলে পানি খাওয়ার পর থেকেই কেমন যেন চোখ মেলে তাকিয়ে থাকতে পারছিলাম না, আমার শ্বাশুড়ী বাচ্চাদের একই অবস্থা। পরে রাতে ঘুমিয়ে সারারাত কেউই জেগে উঠেনি।সকালে ঘুম থেকে জেগে দেখি ঘরে থাকা নগদ টাকা, স্বর্ন অলঙ্কার আরও মালামাল কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, আমাদের পরিবারের সবাইকে অচেতন করে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশনে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাগানের পাহারাদার লাশটি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। হৃদয় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। তাঁর মা জানান, হৃদয় তাঁর একটি মাত্র সন্তান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় কালো বেল্ট প্যাঁচানো থাকলেও মরদেহটি গাছের নিচে মাটিতে পড়ে ছিল।…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জুলাই- ২০২৪ হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়। নতুন প্রশাসনিক ভবনের নীচ তলায় ০৭ জুলাই (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন। গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে প্রথমে শিক্ষার্থী এবং পরে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এক হয়ে গণঅভ্যুত্থান ঘটায়। সেই আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মার…

আরও পড়ুন

জাককানইবি প্রতিনিধি জুলাই- ২০২৪ হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়। নতুন প্রশাসনিক ভবনের নীচ তলায় ০৭ জুলাই (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন। গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে প্রথমে শিক্ষার্থী এবং পরে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এক হয়ে গণঅভ্যুত্থান ঘটায়। সেই আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার যোগিরনগুয়া গ্রামের কাশেমের বাড়ি থেকে পাঁচ জুয়ারী কে গ্রেফতার করেছে আটপাড়া থানা পুলিশ। রেববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাঁদের আদালতে সোপার্দ করা হয়। আটক পাঁচজন হচ্ছেন যোগিরনগুয়া গ্রামের ৬নং দুওজ ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়ালু মিয়া, , মহেশ্বর খিলা গ্রামের জজ মিয়া, সাফায়েত, কাশেম, হায়দার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন তারা যোগিরনগুয়া গ্রামে জুয়ার আসরে জুয়া খেলছিল, গোপন সূত্রে এ খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ রোববার রাতে সেখানে অভিযান চালায়, অভিযানে তাঁদের আটক করা হয়, এ সময় ১ হাজার ৪৯০ টাকা এবং জুয়া…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। গত রোববার (৬ জুলাই) রোববার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত-এর নেতৃত্বে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকায় বাঙালি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ জনকে আটক করা হয়। তারা হলেন উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া, হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া, গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া, সতিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম, উল্লা-সোনাতলা গ্রামের…

আরও পড়ুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এখন বিএনপির আহ্বায়ক কমিটিতে’শিরোনামে গত ৫ জুলাই একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম।প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। প্রতিবাদ লিপিতে নজরুল ইসলাম বলেন,আমি বিগত ১৭ বছর বিএনপির দুর্দিনে দলীয় কর্মসূচি পালন করে আসছি।আমি বিএনপি করার কারনে বেশ কয়েকবার হামলা ও মামলার স্বীকার হয়েছি।এটা উপজেলা বিএনপির সবাই অবগত। অথচ গত ৫ তারিখ আমার নাম জরিয়ে ও আমার নাম ব্যবহার করে উক্ত কমিটিতে ১৯ নং সদস্য হিসেবে অন্তর্ভুক্তির একটি ভূয়া কমিটির কাগজ দিয়ে আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি চক্র প্রচার প্রচারণা করছে। আমি…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে থানা পুলিশ। (৭ জুলাই) সোমবার উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানারা বেগম রাখালবুরুজের পালাশবাড়ী গ্রামে বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ভুম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোকলেছ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলা আসক্ত হয়েছেন। এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো।…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হাসপাতাল মাঠ (যদুনাথ ময়দানে) ৬ জুলাই রবিবার বিকেলে নাগরপুর ফুটবল একাডেমি আয়োজিত টুর্নামেন্টে ছিলিমপুরের আর.এম.জি যুব সংঘ বনাম সিরাজগঞ্জ ফুটবল একাডেমি খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় সিরাজগঞ্জ ফুটবল একাডেমির ১১ নম্বর জার্সি পরিহিত রানা ৪৫ মিনিটের সময় এবং ৫৫ মিনিটের সময় একাই দুটো গোল করে। রান’র দুই গোলের সুবাদে সিরাজগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে জয় লাভ করে। এবং এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় রানা। উল্লেখ্য, মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুনের সুযোগ্য পুত্র শিল্পপতি নুরুল মোমেন কায়েস কোমল দেশের একজন অন্যতম রপ্তানিকারক। খেলায় ২য় ভাগের ১০ মিনিটের সময় রানা প্রথম গোল করে। এর ঠিক…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবার, মতুয়াদলসহ আশেপাশে ক্ষতিকর পরিবারের মাঝে হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন,ইনক,নিউইয়র্ক, ইউএসএ কর্তৃক অর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ রবিবার (৬ই জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় ডহর মশিয়াহাটীতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এ অর্থিক প্রদান করা হয় সভাপতিত্ব প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চঞ্চল রায়,উপদেষ্টা মশিয়াহাটী হরি চাঁদ গুরু চাঁদ মতুয়া মিশন,বিকাশ মল্লিক সাবেক চেয়ারম্যান, সুন্দলী ইউনিয়ন,পবিত্র বিশ্বাস, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরিতোষ রায়,প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন ধর্মীয় নেতাসহ গ্রামের সাধারণ জনগণ। বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারসহ আশেপাশের সকল জনগণকে ভয়ভীতি কাটিয়ে…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা তুষার শেখ ওরফে গোল্ড হৃদয়কে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ। রোববার (৬ জুলাই) রাত ৯ টার দিকে লোহাগড়া থানার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, রোববার ভোরে তুষারকে গ্রেফতারে ঢাকার বিমানবন্দরের আজমপুর এলাকায় যৌথ অভিযান চালায় র‍্যাব-৪ ও লোহাগড়া থানা পুলিশ। তুষারের দেয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকারসহ তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফ জান্নাতকে গ্রেফতার করে পুলিশ। তুষার শেখ ওরফ গোল্ড হৃদয় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে। রোকেয়া বেগম ওরফ জান্নাত খাগড়াছড়ির ইসলামপুরের…

আরও পড়ুন