Author: Niloy Roy

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোমিন আলী মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক তালুকদার সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ম আহবায়ক আল আকরাম মুন্না, উপজেলা ছাত্রদলের…

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুলাই) মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’, ‘ছাত্রদলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ম্যানেজমেন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জবি প্রশাসন, লজ্জা লজ্জা’ এসব স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু বলেন, দেশে যেভাবে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনির ঘটনা বাড়ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান। প্রয়োজনে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। কমরেড ভিটু মিডফোর্ড হত্যাকাণ্ডের ভিডিওর বিভৎসতার কথা উল্লেখ করে বলেন, একটি স্বাধীন দেশে একজন অপরাধীরও…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবিবার(১৩ জুলাই)বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ,নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ এবং ইসলামী যুব আন্দোলন, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজী। বক্তাগণ বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু বর্বরোচিত হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। ইসলাম, মানবতা ও সভ্যতা এই ধরনের নিষ্ঠুরতার স্থান দেয় না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মানবাধিকারের চরম লঙ্ঘন। এ সকল অপকর্মের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি: দেশব্যাপী চলমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। ড্যাব জেলা শাখার সভাপতি ড: আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ডা: রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার পতনের…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগনের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেকা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক আহবায়ক কমিটির সদস্য তৌসিফুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মো. আনোয়ারুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিক তালুকদার,…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষ টিম নিয়ে আসা হচ্ছে। সোমবার (১৪ই জুলাই) সকালে কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের ঘরের পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষের জন্যে মাটি খুড়তে গিয়ে গ্রেনেড টি দেখা যায়। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে মাখতাবুর রহমানের জায়গা পরিবারের নারী সদস্য শিমের বিচি রোপণ করার জন্য মাটিতে গর্ত খুঁড়েন। এসময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, এমওএমসিএইচ ডা. ঈশিতা মাহমুদ বৃষ্টি এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাকিমুল হাসান। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার একটি সুখী ও সমৃদ্ধ জাতি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে লেক থেকে অ/জ্ঞা”/ত/ ব্যক্তির মৃ/ত/দে/হ উদ্ধার। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ১৪ নম্বর সেকশনের একটি লেক থেকে এক অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ/ত/দে/হ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ই জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লেকের পানিতে একটি মৃ/ত/দে/হ ভাসতে দেখে স্থানীয় চা বাগানের শ্রমিকরা কমলগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃ/ত/দে/হ/টি উদ্ধার করে। প্রাথমিকভাবে নি/হ/ত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মৃ/ত/দে/হ/টি ম/য়/না/ত/দন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের ম/র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃ/ত/দে/হে/র পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

জবি প্রতিনিধি: স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “আমার চোখে জুলাই বিপ্লব” আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলায় প্রথম হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় জয়ী হয়ে দলটি অর্জন করেছে ১০ লাখ টাকার পুরস্কার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন মাঈন আল মুবাশ্বির, মো. মেহেদী হাসান ও সাদিয়া আফরোজ মীম। তাদের উপস্থাপিত আইডিয়ার শিরোনাম ছিলো “জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব-২০২৫”। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রাপ্ত ১০ লাখ টাকা পুরোপুরি উৎসর্গ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে। এই অর্থ দিয়ে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী দল। ডিবেটিং সোসাইটির এমন অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও…

আরও পড়ুন

,মৌলভীবাজার প্রতিনিধি: হত্যাকাণ্ডে জড়িত দুইজন গ্রেফতার, আলামত, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে কলেজছাত্র ও ওয়াইফাই অপারেটর কর্মী হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, স্কুল ব্যাগ, মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ কাজল মিয়া (২০), পেশায় টমটম চালক, স্থায়ী ঠিকানা দাড়িয়াকান্দি, কুলিয়ারচর, কিশোরগঞ্জ; বর্তমানে শাহীবাগ, শ্রীমঙ্গল এবং মোঃ সিরাজুল ইসলাম (২১), পেশায় বাদাম বিক্রেতা, স্থায়ী ঠিকানা রাজাপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমানে শাহীবাগ, শ্রীমঙ্গল। এরা দুইজনই মাদকাসক্ত। নিহত হৃদয় আহমেদ ইয়াছিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে চলমান অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই (সোমবার)  দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, আইন ও ভূমি প্রশাসন অনুষদের…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ছিলেন বাড়ির সবাই। এই সুযোগে প্রকাশ্য দিবালোকে বাড়ির পেছনের ফটক ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে আলমারি ভেঙে নিয়ে গেছে ইউএস ডলার, নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ও ঘড়িসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল। রোববার (১৩ই জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটে পৌর শহরের পাখিয়ালায় অবস্থিত হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্ত্বাধিকারী শামীম আহমদের বাসভবনে। খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দু’টি (মামলা নং-11, তাং-8/9/24 ও নং-09, তাং-23/8/24) মামলার এজাহারভুক্ত আসামী পৌর শ্রমিকলীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছোনা পুলিশ। রোববার (১৩ই জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। সুমন পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। থানা পুলিশ সূত্রের বরাতে জানায়, বড়লেখা থানায় দায়ের করা দু’টি মামলার এজাহারভুক্ত আসামী সুমন। রোববার রাতে থানার এসআই আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। বড়লেখা থানার (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন দু’টি মামলার এজাহারভুক্ত আসামী। তাকে সোমবার আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল খাইছড়া বাগানের খেলার মাঠ সংস্কারের বিষয়কে কেন্দ্র করে বাগানের শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টার অভিযোগ উঠেছে কালিঘাট ইউনিয়ন আওয়ামীলেগের দপ্তর সম্পাদক গনেশ লালা ও তার ভাই শকওত লালার বিরোদ্ধে। এব্যাপারে ইউপি সদস্য দয়াল বোনার্জির ছেলে শংন্কর বুনার্জি প্রতিকার চেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানাযায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে খাইছড়া বাগানের খেলার মাঠ সংস্কারের জন্য ১ লাখ ১৩ হাজার ৫ শত টাকা বরাদ্ধ দেওয়া হয়। কাজটির দায়ীত্ব পান ইউপি সদস্য দয়াল বোনার্জি। নিয়ম মোতাবেক মাঠের সংস্কার করার পর তদন্ত পুর্বক বিল উত্তোলন করেন ইউপি সদস্য দয়াল বুনার্জি। এরপর কাজের…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তরুণ শিল্প উদ্যোক্তা ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমানের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় শেখ জসিম উদ্দিন (৩৫)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার ২নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক। মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতার তদন্ত প্রতিবেদন দাখিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত অনুসন্ধান প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। রোববার ১৩ই জুলাই সকালে অভিযুক্ত বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আটককৃত শেখ জসিম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামের শেখ মো: জিতু মিয়ার পুত্র। মামলার এজাহার…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানো, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ীকে নৃশংসভাবে হত্যার সুষ্টু তদন্ত ও বিচারের দাবী জানান। এ সময় তারা আরও বলেন-বিএনপি একটি সুশৃঙ্খল দল। একটি নির্দিষ্ট…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছে ছাত্রদল। রবিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত এবং বর্তমানেও ছাত্রদলের কর্মীদের ওপর হামলার সাথে সরাসরি যুক্ত রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে এতে কারো ওপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি বলেই দাবি সংগঠনটির। ঘটনার দিনই জগন্নাথ…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার সর্ববৃহৎ ও দেশের বৃহত্তম মিঠাপানির উৎস নামে খ্যাত হাকালুকি হাওরে পানি কমতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ মৎস্য শিকারিরা। তারা হাওরের বিভিন্ন বিলে অবৈধভাবে বেড় জাল, কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে অবাধে পোনা মাছ নিধনের মহোৎসব চালাচ্ছে। তবে সন্ধ্যার পরে হাওরে মাছ নিধনের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ভোর রাতে এসব মাছ বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। যার কারণে চরম হুমকিতে রয়েছে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। সম্প্রতি হাকালুকি হাওরের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, প্রশাসনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকলেও স্থানীয় জেলেদের সংঘবদ্ধ একটি চক্র…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভ্রমণপ্রিয় শিক্ষার্থীদের সংগঠন পিএসটিইউ ট্রাভেলার্স সোসাইটি (PSTUTS) সম্প্রতি দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান টাঙুয়ার হাওরে একটি সফল ও সচেতনতামূলক ট্যুর আয়োজন করেছে। পবিপ্রবি থেকে যাত্রা শুরু করে নেত্রকোনা ও সুনামগঞ্জ হয়ে মধ্যনগর উপজেলার ঘাট দিয়ে হাওরে প্রবেশ করেন  ৪৩ জন সদস্য। পুরো ভ্রমণকালে নিরাপত্তা নিশ্চিত করা হয় সর্বোচ্চ পর্যায়ে। মধ্যনগরের ইউএনও জনাব উজ্জ্বল রায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করেন। সদস্যরা নৌকায় রাত যাপন, হাওরের নয়নাভিরাম প্রকৃতি উপভোগ, স্থানীয় গ্রামাঞ্চল পরিদর্শন এবং এলাকার মানুষজনের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পান। এছাড়াও, ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ…

আরও পড়ুন