Author: Niloy Roy

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা। মঙ্গরবার বিকাল ৫টায় নদীর বাধঁ বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,   উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বিএসসি,উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী হাজী আব্দুল আউয়াল,উপজেলা ওলামা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরী, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল…

আরও পড়ুন

(জলঢাকা) নীলফামারী: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামের মেয়ে মেহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা নন। তিনি ছিলেন দায়িত্ববোধ, মমতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। রাজধানীর মাইলস্টোন কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে তিনি নিজেই দগ্ধ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। খোঁজ নিয়ে জানা যায় তার পরিবার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে সুপরিচিত ও সক্রিয় ছিলেন। শিক্ষাজীবনে মেধাবী ও সচেতন ছিলেন তিনি। পরবর্তীতে মেহেরীন চৌধুরী শিক্ষকতা পেশায় নিজেকে উৎসর্গ করেন। পরবর্তীতে যোগ দেন ঢাকার মাইলস্টোন কলেজে। শিক্ষিকা হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না বরং শিক্ষার্থীদের নৈতিক, মানসিক এবং মানবিক বিকাশেও রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজ এলাকায় সমাজসেবায়ও ছিলেন সমান সক্রিয়।…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC)-এর আয়োজনে ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শুরুতে প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কোর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং। সেমিনারে ভূমি বিষয় নিয়ে প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে ভূমি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও বিএসএফ কর্তৃক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ৩ জন বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ এবং তাদের ৪৮ ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার(২২শে জুলাই ) বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান প্রমুখ। এড. আবেদ রাজা বলেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে মানুষ ধরে নিয়ে…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিষ্পাপ শিশুদের করুণ মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত, স্তব্ধ ও ব্যথিত কন্ঠে শোক প্রকাশ করেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় যাদের প্রাণ হারিয়েছে, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে আহত শিক্ষার্থী ও নিহতদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি রইল আমার গভীর সমবেদনা ও সহানুভূতি। আল্লাহ যেন এই শোক সহিবার মত শক্তি দান করেন। আল্লাহ তাআলা যেন শোকশন্তপ্ত পরিবার গুলোকে এই অপুরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও মানসিক শক্তি দান করেন।

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়। সোমবার (২১শে জুলাই) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি চৌকস দল। গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) ও তার স্ত্রী…

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) “জনপ্রশাসন সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ: জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষিত” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে জনপ্রসানের সমসাময়িক প্রেক্ষাপট, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যত গতিপথ নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতেই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিদ্ধস্তে হতাহতের ঘটনায় শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সেমিনারে বক্তারা জনপ্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা, সংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও গণতান্ত্রিক চর্চার প্রসার, বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারের…

আরও পড়ুন

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পায়ারহার প্রজেক্টের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠিত হয়েছে। ‎২১ জুলাই সোমবার বিকেলে বন্ধন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক এর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী শাহিন । ‎প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মোঃ বেলায়েত হোসেন। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান,থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা…

আরও পড়ুন

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।’ এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বিচারিক কার্যক্রম শুরুর আগে দেশের সব আদালত ১ মিনিট নিরবতা পালন করেছে। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ তাদের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। একইভাবে হাইকোর্ট বিভাগেও বিচার শুরুর আগে এক মিনিট…

আরও পড়ুন

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়। বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আরও পড়ুন

বিএনপি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম  খালেদা জিয়ার দল জিয়াউর রহমানের দল , জনাব তার রহমানের নেতৃত্বের দল সর্বোপরি বিএনপির দল হচ্ছে  গণমানুষের দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার বিকেলে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে  শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী এসব মন্তব্য করেন  দলকে সুসংগঠিত রাখতে সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন  আমরা জনগণের দল, আমাদের শিকড় এই দেশের মাটিতে। বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন…

আরও পড়ুন

নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা.একেএম আব্দুল হামিদের উদ্যোগে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে মহিলাদের জন্য ফ্রি গাইনী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুর থেকে সলিমাবাদ ইউনিয়নের একটি বাড়িতে দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়, যেখানে উপচে পড়া ভিড়ে শতাধিক নারী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে সেবা প্রদান করেন ধলেশ্বরী হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. সিনথিয়া আক্তার জুই, যাকে সহায়তা করেন দক্ষ নার্সদের একটি টিম। তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এই মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ডা. হামিদের ছোট ছেলে ব্যারিস্টার হাসনাত জামিল,তিনি বর্তমানে ধলেশ্বরী…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল(আম উৎসব) ২০২৫’ শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) সাধারণ সম্পাদক সারোয়ার…

আরও পড়ুন

(জলঢাকা) নীলফামারী: “ছেলে-মেয়ে বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪১৫ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়। নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপংকর রায় এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (২০ শে জুলাই) শহরের পৌর উদ্যান ও উপশহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহীদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহীদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।” অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (২০ শে জুলাই) শহরের পৌর উদ্যান ও উপশহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহীদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহীদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।” অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা: গতকাল শুক্রবার (১৯ জুলাই ) বিকেলে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মীর সেলিম ফারুক আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ্ রুবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নতুন কমিটির ঘোষণার পর জেলা বিএনপির রূপকার, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখা। জলঢাকা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুল হক বাবুর নেতৃত্বে এ উপলক্ষে এক আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি কেন্দ্রীয় ডাকবাংলো থেকে শুরু হয়ে…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে নীলফামারীর জলঢাকার মেধাবী ছাত্রী হুমায়রা আক্তার আসফির উচ্চশিক্ষার স্বপ্ন। উপজেলার খুটামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিশ্চন্দ্রপাঠ এলাকার দরিদ্র এক পরিবারের সন্তান আসফি। শুরু থেকেই সে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিবারই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় পেয়েছে একাধিক সম্মাননা ও পুরস্কার। সর্বশেষ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিশারিজ বিভাগে পড়াশোনার সুযোগ পায় সে। কিন্তু ভর্তি ও অন্যান্য খরচ মিলে প্রাথমিকভাবে প্রয়োজন প্রায় ২৫ হাজার টাকা, যা সংগ্রহ করতে না পেরে চরম দুশ্চিন্তায়…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোণার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা রুসার আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ডন বস্কো কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সমাবেশে রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচওয়ালিক, অধ্যক্ষ রুমন রাংসা, দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আল ইমরানুল আলম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের হাসপাতাল বালুয়াহাট রহমতপুর এমএম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা, মাহামুদুন্নবী টুটুল মহিলা কর্মী সভায় জ্বালাময়ী বক্তব্য পেশ করেন। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ত্যাগীনেত্রী কারা নির্যাতিতা গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াসমিন সোভা এই কর্মী সভার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেনও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন । পরে,সদর থানা মহিলা দলের সভাপতি মোছাঃ সুলতানা খন্দকার মনি সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা কর্মী সভায় প্রধান বক্তা…

আরও পড়ুন