মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের…
Author: Niloy Roy
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ জাতির কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই সাহস, ভালোবাসা ও ত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমগ্র জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান তার ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক ও শিক্ষক নেতা বলেন, ‘রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিকে যখন শোকের মাতম, তখন উঠে এসেছে এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প। সেই গল্পে চোখ পড়তেই আবার স্তম্ভিত হয়েছেন সবাই। দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে…
জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২টা ২৬ মিনিটে হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষাগুলো শেষে তিনি বাসায় ফিরে গেছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এই নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের ভোটগ্রহণের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে ইসি সচিবের কাছে ই-মেইল বা হার্ড কপির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনগুলো প্রাক-ভোট, ভোটগ্রহণের দিন এবং ভোট-পরবর্তী পর্যবেক্ষণের তথ্যের ভিত্তিতে তৈরি করতে হবে। প্রত্যেক নির্বাচন পর্যবেক্ষক অথবা সংস্থা পর্যবেক্ষণের সময় নির্বাচনী অনিয়ম যদি থাকে সে…
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,ওইদিন রাতে (২১ জুলাই) মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে কথা হচ্ছিল। আমরা (উপদেষ্টা পরিষদের সদস্যরা) সে বিষয়ে কথা বলে অনেক রাতে বাসায় ফিরছিলাম। রাতে যখন বাসায় ফিরছি তখনই পরীক্ষার বিষয়টা সামনে আসলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হউক আবার অনেকে জানতে চাচ্ছিলেন পরীক্ষা হবে কিনা এবং সেই প্রক্রিয়ায় কয়েকজন উপদেষ্টার সাথেও আমাদের কথা হয়। এ ধরনের একটা বিষয়ে হুট করে সিদ্ধান্ত নেয়া যায় না এবং এককভাবে…
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।’ আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় এসব ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এ সময় পীরগঞ্জ বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদক নসরতে খোদা রানা,…
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আনিসা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখানোর সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিনসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ক্লিনিক প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে আলট্রাসনোগ্রাফি করাতে আনিসা হেলথ কেয়ারে নিয়ে যান। সিরিয়াল অনুযায়ী দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পাওয়ায় আলট্রাসনোগ্রাফির দায়িত্বরত ব্যক্তি গোলাম রব্বানী সোহাগের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কলম দিয়ে আঘাত করলে হাতাহাতি শুরু…
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ জেলার দুর্গম হাওর এলাকায় ঝুকিপূর্ণ গ্রামবাসীর দুর্যোগের প্রস্তুতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা, স্যানিটেশন, সক্ষমতা বৃদ্বির লক্ষ্যে কাজ করবে হারপি প্রকল্প। ২৩ জুলাই (বুধবার) সকাল ১১.৩০টায় আহছানিয়া মিশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক তত্বাবধানে এডিএইচ (Aktion Deutschland Hilft) জার্মাণ এর অর্থায়নে ১লা জুন ২০২৫ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সদর উপজেলার জয়শ্রী, ধর্মপাশা সদর ও সেলবরষ ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার উত্তর বড়দল, উত্তরশ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর উপজেলায় (Haor Resilience and preparefness Initiative (HARPI) বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের অবহিতকরণ সভা ২৩ জুলাই (বুধবার) সকাল ১১.৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে হতদরিদ্র ব্যাক্তিদের ডিডব্লিউ কর্মসুচীর ২৫৫ জন মহিলা সদস্যদের জমাকৃত টাকা আত্মসাৎতের সাথে ‘‘ব্যাংক এশিয়া বিরিশিরি শাখার কর্মকর্তাদের’’ বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিরিশিরি,গাঁওকান্দিয়া ও বাকলজোড়া ইউনিয়নের ভুক্তভোগীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে ওই ব্যাংকের কর্মকর্তা ও মাঠকর্মীদের বিরুদ্ধে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন ভুক্তভোগী তাসলিমা আক্তার, কামরুন নাহার মাসুদা খাতুন, হেলেনা আক্তার, আসমা খাতুন, রোকসানা, রুজিনা, সাহারা বেগম, শামছুর নাহার প্রমুখ। বক্তারা বলেন, আমাদের বিজিডি কার্ড, ডিপিএস, মাতৃত্ব ভাতা এবং সাধারণ গ্রাহকদের জমাকৃত টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মোঃ আমিনুল হক সজল, সাধারন সম্পাদক পদে মোঃ আসাদ মিয়া এবং সাংগঠনিক পদে এমদাদুল হক মিলনকে মনোনীত করে, তা অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটের নিচতলায় উপজেলা বিএনপির কার্যালয়ে কটিয়াদী উপজেলা কৃষকদলের আহবায়ক আজিজুল হক শাহজাহান এবং সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু যৌথ স্বাক্ষরে উপজেলার জালালপুর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি অনুমোদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষীু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নাইমা আক্তার (২০) নামে এক যুবতী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত নাইমা আক্তার ওই গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের কন্যা। বুধবার (২৩শে জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একদল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবতী নাইমার চাচা খলিল মিয়া জানান, গত রমজান মাসে তার বিয়ের কথা পাকা পোক্ত হয়। তবে হবু স্বামী প্রবাসে থাকায়, হয়তো মোবাইলে কথা কাটাকাটির জের ধরে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রাগের বসবর্তিতে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩শে জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজউদ্দিন। উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা জামাযাতের নায়েবে আমির প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, ডা. বর্ণালী পাল, বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সুত্র ধর, একাটুনা ইউনিয়ন চেয়ারম্যার(ভারপ্রাপ্ত) সৈয়দ রুমেন আলী, মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, নাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,বিভিন্ন ইউনিয়ন…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর থেকে চুরি হওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২শে জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া ওইরাতে তার গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙ্গা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরের দিকে উত্তর হিঙ্গাজিয়া এলাকায় রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সন্দেহাতীত ভাবে স্থানীয়রা ধাওয়া দিলে গাড়ি ফেলে রেখে লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান, চুরি হওয়া…
পবিপ্রবি প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭) বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। ২৩ জুলাই( বুধবার) এক শোকবার্তায় জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার বলেন “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় জাতি হারিয়েছে একঝাঁক সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্মকে, যারা শিক্ষা, মেধা ও মূল্যবোধে জাতির কর্ণধার হয়ে উঠছিল। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তারা বলেন, “এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্ত প্রয়োজন।…
তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেলে চলছে খাবার ও সহায়তা কার্যক্রম পবিপ্রবি প্রতিনিধি: বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের স্বজনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সামনে আহতদের স্বজনদের জন্য খাবার ও জরুরি সহায়তা প্রদান করছে সংগঠনটি। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সার্বক্ষণিক পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. ইমন মিয়া এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য সক্রিয় কর্মীরা। ছাত্রদলের এই নিরলস প্রচেষ্টা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের নেতারা জানান, “এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আহতদের স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বাসস্ট্যান্ড থেকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। আটককৃত যুবক পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এসআই রাশেদ মোশারফ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ একটি মামলা দায়ের করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পৌর শহরের উপজলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নেমে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে থাকে। এসময় স্থানীয়দের…
মৌলভীবাজার প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তাররকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুস সামাদ আজাদ। বুধবার (২৩শে জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টা চলমান মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা আকিব আলীর ছেলে। ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন…
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক মাদক ব্যবসায়ী আটক। শুক্কুর হোসেন রুপধন এলাকার মৃত আলতাফ হোসেনর ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে পাথরঘাটা কাটাখালী রুপধন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার, এম আশফাক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে এক জন মাদক (ইয়াবা)ব্যবসায়ী মোঃ শুক্কুর হোসেন নামক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এবং পরবর্তী পাথরঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অংশগ্রহণকারীরা। এই কর্মসূচিতে দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, কবি মাহমুদুল হাসান শাওন, সাংবাদিক ওয়ালী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র,…
