Author: Niloy Roy

নাগপুর(টাংগাইল)সংবাদদাতা: টাংগাইলের দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামী’র কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মোঃ মশিউর রহমান কর্তৃক জনগণের উদ্দেশে লেখা খোলা চিঠিটি হুবহু নিচে প্রকাশ করা হলো— বিসমিল্লাহির রাহমানির রাহিম জনগণের প্রতি খোলা চিঠি বিষয়: সামনে নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীর হাতে দেওয়া সময়ের দাবি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাংলাদেশ আজ এক গভীর সংকটময় সময় পার করছে। সমাজজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্নীতি, অনিয়ম, রাজনৈতিক প্রতিহিংসা, নৈতিক অবক্ষয় ও অর্থনৈতিক দুরবস্থা। সাধারণ মানুষ আজ দিশেহারা। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে আমাদের প্রয়োজন একটি আদর্শভিত্তিক, সৎ, আল্লাহভীরু এবং জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী হচ্ছে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার রয়েছে পরীক্ষিত…

আরও পড়ুন

নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এরশাদ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তোফাজ্জল হোসেন তুহিন। গত ৭ জুলাই বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের স্বাক্ষরিত প্যাডে ৩১ সদস্যবিশিষ্ট নাগরপুর উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতি মো. এরশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন বলেন, “আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখা এই অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র,…

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলাকারী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে একবছরেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।  শিক্ষার্থীদের দাবি ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উপরে হামলাকারী ছাত্রলীগের দ্রুত দৃশ্যমান বিচার না করলে আন্দোলনের ডাক দিবেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা। সাম্প্রতিক বেশ কিছুদিন যাবৎ ছাত্রলীগের আনাগোনা বেড়েছে ক্যাস্পাসে। বিশ্ববিদ্যালয়ের সামনের ছাতিম তলা ও কেনানের দোকানের গলির ভিতরে গভীর রাত পর্যন্ত আড্ডা ও শলাপরামর্শ করতে দেখা যাচ্ছে তাদের। শিক্ষার্থীদের ধারনা নতুন করে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি…

আরও পড়ুন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ২০২৪ সালের ৩১ জুলাই বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সব মিলিয়ে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। সাংবাদিকসহ বিভিন্ন স্থানে আহত হন অন্তত ৯০ জন। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র…

আরও পড়ুন

হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। হানডা শুরুতে বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এবং এ লক্ষ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হানডা তার  বিনিয়োগ পরিকল্পনা ২৫০ মিলিয়ন ডলারে উন্নতি করেছে। কোম্পানিটি এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—দুটি গার্মেন্টস প্রসেসিং এবং একটি নিটিং ও ডায়িং…

আরও পড়ুন

নীলফামারী জেলা প্রতিনিধি: প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা কাচা হাতে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য রং তুলিতে চিত্রায়িত করে উপহার দেয়ায় খুশি হয়ে চার শত পনেরো জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র উপহার বিনিময় করলেন নীলফামারীর ডিসি মোহম্মদ নায়িরুজ্জামান। জুলাই যোদ্ধাদের স্মরণে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ২৯ জুলাই বিকালে গুণগত শিক্ষার অর্জন নিয়ে চার শত পনেরো জন প্রাথমিক শিক্ষার্থীদের মুখোমুখি হন নীলফামারীর জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্যকালে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, নীলফামারী জেলা প্রশাসক তোমাদের ভাল কাজের জন্য উপহার দিতে চায়, তোমরা বিনিময়ে কি…

আরও পড়ুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা আজ ২৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁরা তিন দিনব্যাপী আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ এই দফার আলোচনায় ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগামী পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে এটাই আমাদের স্পষ্ট বার্তা। এর কোনও বিকল্প চলবে না।’ আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী সড়কে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‌‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকার সম্প্রতি জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু খসড়া নয়, আমরা বাস্তবায়ন দেখতে চাই। শুধু সংস্কার বললেই চলবে না, কিভাবে তা কার্যকর হবে সেই প্রশ্নে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে।’ তিনি অভিযোগ করেন, ‘৯০-এর গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে প্রতারণা…

আরও পড়ুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সকল জেলা শিক্ষা অফিসার বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই কার্যক্রমের জন্য আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেটের আওতায় দেওয়া হবে। এক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারি করা পরিপত্রের ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হবে। পরিপত্রে নির্ধারিত ছকে জেলার সকল উপজেলা/থানা শিক্ষা অফিস হতে তথ্য সংগ্রহ ও একত্রিত করে আগামী ১০ আগস্টের মধ্যে হার্ডকপি…

আরও পড়ুন

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, ন্যায়বিচার মানে কেবল শাস্তি নয়—ন্যায়বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। আজ মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে জাতির ত্যাগ, সাহস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে বলেন, ‘আজ আমরা একত্র হয়েছি একটি গভীর তাৎপর্যময় ঘটনার—জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী—স্মরণে।…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া রোধ, এবং বৃক্ষরোপণ বিষয়ক সামাজিক সচেতনতামূলক সেমিনার, ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে৷ মঙ্গলবার সকালে ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, আটপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা জামায়াত আমির হোসাইন মোহাম্মদ একদিল, স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোতাহার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শাহীনুল আলম, ও স্বরমুশিয়া ইউপি মেম্বারবৃন্দ। সভার শেষে, উপজেলা নির্বাহী অফিসার জনাব রুয়েল সাংমা কর্তৃক উপস্থিত অভিভাবক…

আরও পড়ুন

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার একাধিক মাদক স্পটে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি’র) সদস্যরা। এসময় ৫০ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজা সহ মোঃ লিটন সরদার ওরফে কালাচাঁন (৩৪), মোঃ আঃ সাত্তার (৬৫),মোঃ সুমন মোল্লা (৩৫) নামের তিন জনকে আটক করা হয়েছে। গতকাল ২৯ শে জুন (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মাছবাজার বস্তি ও চলিশিয়া প্রাইমারি স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃত মোঃ লিটন সরদার ওরফে কালাচাঁন নওয়াপাড়া রেলস্টেশন মাছবাজার রেলবস্তির মোঃ আজিজ কসাইর পুত্র। আসামী মোঃ আঃ সাত্তার উপজেলার চলিশিয়া প্রাইমারি স্কুল এলাকার মৃত কুটি মিয়ার পুত্র। আসামী মোঃ সুমন মোল্লা…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২২/২৩ সালের এসএসসি ও এইচএসসি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে  সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে  । মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিস মৌলভীবাজারের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাখন চন্দ্র সূত্রধর এর  সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নেছা,বিশেষ অতিথি…

আরও পড়ুন

 বিশ্ববিদ্যালয়ে(ববি) : অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহণ খাত সংস্কারের দাবিতে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টাই প্রশাসনিক ভবনের নীচ তলায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ গ্রহণকারী আইন বিভাগের শিক্ষার্থী জিছান হোসেন বলেন,“এটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না, এটা যেন কলেজের আপডেট ভার্সন। ইন্টারিয়াম সরকার কি বরিশাল বিশ্ববিদ্যালয় চোখে দেখে না? আমাদের দাবি রাষ্ট্রপতি, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর । যদি দাবি মানা না হয়, তাহলে আমরা বরিশাল মহাসড়ক অবরোধ করব, প্রয়োজনে সচিবালয় ঘেরাও করব ।” রসায়ন বিভাগের শিক্ষার্থী আবুবকর বলেন,”আমাদের মূল দাবিগুলো হলো আবাসন সংকট নিরসন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি এবং পর্যাপ্ত পরিবহণ সুবিধা নিশ্চিত…

আরও পড়ুন

লালমনিরহাটঃ উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি হুহু করে বৃদ্ধি পেয়ে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের তিস্তাপাড়ের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯ টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমি ২০ মিটার। যা বিপদসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড জানায়, কয়েক দিন ধরে উজানে ভারতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে ধেয়ে আসছে পানি। ফলে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে গেছে। গত কয়েক দিন…

আরও পড়ুন

নওগাঁ প্রতিনিধি: “সহযোগিতার মাধ্যমে টেকসই জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (ফেইজ-২) এর প্রকল্প অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের হোটেল আয়োজনে আলো (এ্যাসিস্ট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন) ও এমসিসি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এমসিসি বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ উৎ. এৎবমড়ৎু ঠধহফবৎনরষঃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন কর্মশালা উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মু. জাবেদ ইকবাল, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং উপকারভোগী…

আরও পড়ুন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মোস্তাফিজুর রহমানকে (৫০) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে এ রায় দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আস-সামছ জগলুল হোসেন। রায় ঘোষণার সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০০৭ সালে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে রাণী বেগমের সঙ্গে নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় মোস্তাফিজুরকে যৌতুক হিসেবে নগদ ৪০ হাজার টাকা, একটি ভ্যানগাড়ী ও একটি সেলাই মেশিন টাকা দেওয়া হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মোস্তাফিজুর তাঁর স্ত্রী…

আরও পড়ুন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বারিক নামে এক ছেলের পুরুষাঙ্গ কেটে দেওয়ার মামলায় এক মেয়ে শিশুকে পাঁচ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। এছাড়া সাপাহার উপজেলায় কুদরত নামে এক ছেলেকে হত্যার ঘটনায় আরেক শিশুকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই সকালে জনাকীর্ণ আদালতে উভয় আটকাদেশের এই রায় প্রদান করেন নওগাঁর শিশু আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার।  আটকাদেশ প্রাপ্তরা হলো, পত্নীতলা উপজেলার বাগমার গ্রামের ছন্দা (ছদ্মনাম) এবং সাপাহার উপজেলার পিছলডাঙা এলাকার সুমন। আদালত সূত্রে জানা যায়, জেলার পত্নীতলা থানার বাগমার গ্রামের আব্দুল জব্বারের ছেলে বারিকের পুরুষাঙ্গ কেটে দেয় একই গ্রামের ষোল বছর বয়সী ছন্দা (ছদ্মনাম) নামের…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মিজানুর রহমান মজুমদার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে অন্তত দশ লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৮শে জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পৌর শহরের সাদেকপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেলে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী মিজানুর রহমান। এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা অবিলম্বে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানান। ব্যবসায়ী মিজানুর রহমান পৌর শহরের সাদেকপুর রোডের বাসিন্দা মো. আলী মজুমদারের ছেলে। তিনি কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের মজুমদার ফ্যাশনের স্বত্বাধিকারী। ওই দোকানে কাপড়ের পাশাপাশি তিনি মানি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংস্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৪টি স্টল প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুন