Author: Saraban Tohura

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার রায় পেছালো। রায় ঘোষণার জন্য নতুন করে আগামী ২১ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক পারিবারিক কারণে ছুটিতে থাকায় মামলার রায় পিছিয়ে আগামী ২১ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এ মামলার অপর আসামিরা হলেন ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এমডি এ কে এম…

Read More

রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনে জিততে পারবে না বলেই ষড়যন্ত্র করছে বিএনপি। সোমবার (৪ অক্টোবর) বিকেলে গণভবনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জনগণের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা অনেক নির্বাচন দেখেছেন। করোনা পরিস্থিতিতেও গত কয়েকদিন আগে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন। আজকে যত উন্নয়ন দেখছেন, সেটি আমরা ক্ষমতা থাকার কারণেই। কিন্তু বিএনপি এ দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কোন স্বর্গসুখের আশায় বিএনপিকে ভোট দেবেন? নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি…

Read More

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৪তম আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে। ৯৪তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে দেশের বাংলা ভাষার সিনেমা মনোনয়নের জন্য আহ্বান করা হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারির পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন ধরে প্রদর্শিত যেকোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তবে প্রত্যেক সিনেমার ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। আগ্রহী সিনেমা প্রযোজকরা আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল, email: info.bffs@gmail.com) থেকে সিনেমা জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করতে পারবেন। এরপর আগামী ১৪ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সিনেমা…

Read More

মেদ ঝরানোর সময় ঠিক মতো খাবার না খেলে চুল এবং ত্বক ভীষণ ভাবে নিষ্প্রাণ হয়ে পড়ে। খাবারে পুষ্টি উপাদান ঠিক থাকলে এই ধরনের সমস্যায় পড়তেই হবে না। বেশির ভাগই এই সহজ পন্থাটা অবলম্বন না করে বাইরে বেরোলে মেকআপ করে এই সমস্যার চটজলদি একটা সমাধান খোঁজেন, কিন্তু তাতে আখেরে লাভ হয় না। শরীর থেকে প্রয়োজনীয় ফ্যাট ঝরলে কিন্তু এই সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সেই খানেই হয়ে যায় ভুল। কেউ অতিরিক্ত শরীরচর্চা করে ফেলেন আবার কেউ কম ক্যালোরিযুক্ত খাবার খেয়ে থাকেন। ফলে চুল আর ত্বক নিজের সৌন্দর্য হারাতে থাকে। কী খাবেন? ১) রোজ পাতে শাক-সব্জি বা ফল তো রাখতেই হবে। সেই সঙ্গে সবচেয়ে বেশি প্রয়োজন ত্বককে চাঙ্গা রাখা। তাই…

Read More

মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ছেলে গ্রেপ্তার হওয়ার কারণে শাহরুখ খান তার সিনেমার শুটিং বাতিল করেছেন। স্পেন সফর স্থগিত করে ছুটে গিয়েছেন ছেলেকে দেখার জন্য। সেখানে কথা বলারও সুযোগ পেয়েছেন। এনসিবি সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে মাত্র ২ মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান। এ সময় বাবার সামনে নাকি কাঁদতে থাকেন আরিয়ান। জানা গেছে, সোমবার (৪ অক্টোবর) আরিয়ানকে আদালতে তোলা হচ্ছে। এদিনই…

Read More

প্রায় ৬ ঘণ্টা ডাউন থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অনলাইনে ফিরেছে। এই সময়ে ব্যবহারকারীদের সমস্যার মুখে পড়ার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক। ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিষয়টি তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এখন সচল। আজকের সমস্যার জন্য দুঃখিত। আমি জানি, কাছের মানুষের সঙ্গে যুক্ত থাকতে আপনি আমাদের পরিষেবার ওপর কতটা নির্ভর করেন।’ এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১০টা) ফেসবুকের মালিকানাধীন সব অ্যাপ স্থবির হয়ে পড়ে। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপগুলিতে একই পরিকাঠামো ব্যবহার করা হয়।…

Read More

সহজে রেহাই পাচ্ছেন না আরিয়ান খান। শাহরুখ-পুত্রকে আরও আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না এনসিবি। রবিবার তদন্তকারী সংস্থার তরফে এমনই জানানো হয়েছিল। ঠিক ছিল, সোমবার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন করবেন। কিন্তু আপাতত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এনসিবি। আরিয়ান-সহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে হেফাজতে রাখারও পরিকল্পনা রয়েছে তাদের। আরিয়ানের সঙ্গে প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন তাঁরাও।  সূত্র: আনন্দ বাজার পত্রিকা

Read More

প্রোটিন বললেই আমাদের প্রথমেই মনে হয় মাছ বা মাংসের কথা। এর পরেই হয়তো আসবে ডাল। কিন্তু জানেন কি ফলেও আছে প্রোটিন? অবাক হচ্ছেন? আজ আপনার জন্যে রইল এমন কিছু ফলের সন্ধান যা প্রোটিন সমৃদ্ধ। পেয়ারা: পেয়ারা যেমন সুস্বাদু ফল, তেমনই উপকারী। পেয়ারার রস বা জ্যামও বেশ জনপ্রিয়। কিন্তু এ কথা কি জানেন যে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় থাকে ২.৬ গ্রাম প্রোটিন? প্রোটিন ছাড়াও পেয়ারায় রয়েছে ভিটামিন সি। কমলালেবু: বাঙালির কাছে শীতকাল মানেই পিকনিক আর কমলালেবু। তবে কমলালেবুর খাদ্যগুণ সম্পর্কে কি জানা আছে? প্রতি ১০০ গ্রাম কমলালেবুতে থাকে ০.৯ গ্রাম প্রোটিন। কলা: কলাতে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম। আরও নানা ধরনের উপাদানের…

Read More

তিনি জিতবেন এটা নিশ্চিত ছিলই। কিন্তু কত ব্যবধানে জিতবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা দেশের নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা যত এগিয়েছে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের থেকে ভোটের ব্যবধান তত বেড়েছে। দলের অনেকেই দাবি করেছিলেন ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা। বিপুল ভোটে জয়ী হলেন তিনি। ভবানীপুরের মানুষ তাঁকে ৫৮ হাজার ৮৩২ ভোটে জেতালেন। সেই সঙ্গে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা।

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ ও সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা। আজ রোববার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু করবেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এই সংবাদ সম্মেলন করা হবে। গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও কয়েকটি উচ্চপর্যায়ের পার্শ্ব–আলোচনায় অংশ নেন। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য দেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ…

Read More

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)। রোববার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, গতকাল শনিবার ২ অক্টোবর এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ৬। মামলাটি দায়ের করেন নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লকের ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন কলেজছাত্রী একসঙ্গে…

Read More

শাহরুখ-পুত্র আরিয়ান খান স্বীকার করলেন তিনি মাদক নিয়েছেন। মাদক-বিরোধী সংস্থা (এনসিবি)-র কর্তারা ইতিমধ্যেই মাদক-যোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করছে শাহরুখ-তনয় আরিয়ান খানকে। এনসিবি সূত্রে খবর, প্রায় ছ’ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, প্রমোদতরীর মাদক পার্টিতে তিনি মাদক নিয়েছেন। এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন — এ সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। কোনও মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের। শনিবার রাতে শাহরুখ-পুত্রকে মুম্বইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আটক করে এনসিবি। রবিবার সকাল থেকেই তাঁকে…

Read More

ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তার মা সুমি আক্তারকে ৩১শে অক্টোবরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিনজনকে ৩১শে অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন। মামলার বাদী তামিমার আগের স্বামী রাকিবের আইনজীবী এডভোকেট ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা…

Read More

মোঃরাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় প্রকাশ্যে খায়রুল ইসলাম সুমন (২৮) নামে এক যুবককে উপুর্যপরি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) ১১টার দিকে শহরের শেরপুর রোডে কানছগাড়ি এলাকায় খুনের ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম সুমন রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রী পাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়া শহরতলীর সাবগ্রাম এলাকায় বসবাস করে তার নিজস্ব প্রাইভেট কার ভাড়ায় চালাতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর থেকেই ওই প্রাইভেট কারটি শেরপুর রোডে কানছগাড়ি এলাকায় উপশম ডায়াগনেস্টিক সেন্টারের সামনে অপেক্ষা করছিল। রাত ১১টার দিকে দুই যুবক আসলে খায়রুল ইসলাম গাড়ি থেকে নামে এবং তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। খায়রুলকে ছুরিকাঘাত করা হলে তিনি দৌড়ে একটি…

Read More

ফ্রিজে খাবার রাখলেও ডাল-তরকারিতে গন্ধ হয়ে যাচ্ছে? কিংবা কোনও কোনও খাবারে ছত্রাক জন্মে যাচ্ছে। ফ্রিজ বহু দিনের হলে এমন সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ফ্রিজের সার্ভিসিং করানো প্রয়োজন। তবে কিছু নিয়ম মেনে চললে ফ্রিজ বহু দিন ভালই থাকবে। সেগুলি জেনে নেওয়া প্রয়োজন। তা ছাড়াও আমরা অনেক সময় ছোটখাটো কিছু ভুল করে ফেলি। তার ফলেও খাবার চট করে নষ্ট হয়ে যায়। সেই দিকে খেয়াল রাখুন: ১। ধনেপাতা, পুদিনা পাতা, কারি পাতার মতো জিনিস ধুয়ে শুকিয়ে টিস্যু পেপারে মুড়ে রাখুন। ২। শাক ভাল করে ধুয়ে শুকিয়ে কেটে রাখুন কৌটার মধ্যে। ৩। ফল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই বার বার ফ্রিজ থেকে বার…

Read More

সম্পর্ক ভেঙেই থাকে। কিন্তু কোন কথা দিয়ে তা শেষ হবে, সে চিন্তা অনেকের মনেই ঘুরপাক খায়। শেষের সেই কথাগুলিই থেকে যায় অনেক দিন। যা কষ্টের কারণ হয়ে ওঠে অনেকের জীবনেই। ফলে সম্পর্ক ভাঙার বিষয়ে কিছুটা সচেতন হওয়া প্রয়োজন। যাতে বিচ্ছেদ ঘটানো যায় মসৃণ ভাবে। বিচ্ছেদে আবার বন্ধুত্বপূর্ণ আচরণ দেখানো যাবে কী ভাবে? এ কথা মনে আসতে পারে অনেকের। কিন্তু কারও সঙ্গে পথ চলা বন্ধ করা মানেই যে তাতে জটিলতা তৈরি করতে হবে, এমনও তো নয়। নির্ঝঞ্ঝাট দূরত্ব বজায় রাখার চেষ্টা করা যেতেই পারে। কী ভাবে করবেন? ১) কোন কথা বলবেন, তা সাবধানে বাছতে হবে। প্রেম ভাঙার সময়ে অনেক ধরনের অনুভূতি কাজ করে। ফলে…

Read More

অনেকটা তেলে কুড়মুড়ে করে  মাছ ভাজলেন কিংবা মাছের তেলের বড়া ভাজলেন? ভাজার পর নিশ্চয়ই অনেকটা তেল কড়াইয়ে থেকে গেল। এই পড়ে থাকা তেল নিয়ে সমস্যায় পড়তে হয়। তেলের যা দাম, তাতে এতটা তেল ফেলে দেওয়াও যায় না। আবার বেশির ভাগ সময়ে নীচটা পুড়ে কালো হয়ে যায় বলে সেটা ব্যবহার করা ঠিক হবে কি না, তা নিয়েও সকলে বিড়ম্বনায় পড়ে যান। তবে এই কালো তেল পরিশুদ্ধ করার একটি উপায় রয়েছে। ধৈর্য ধরে করতে পারলে এই তেলে ফের রান্না করতে আর কোনও রকম অসুবিধা থাকবে না। তবে বলে রাখা ভাল, এক তেল বারবার ফুটিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই ২-৩ বারের বেশি…

Read More

প্রাতরাশে পাঁউরুটি-মাখন হোক কিংবা দুপুরের খাবারে হোক সিদ্ধ করা ডিম সব কিছুরই সঙ্গে খেতে ভাল লাগে। অনেকেই অফিসের টিফিনেও সেই জন্য ডিমসেদ্ধ নিয়ে যেতে পছন্দ করেন। কিন্তু সকালে সিদ্ধ করে রাখা ডিম দুপুরবেলায় খাওয়া কি ঠিক? সিদ্ধ করা ডিম কতক্ষণ ভাল থাকে:   ঠিক ভাবে রাখতে পারলে সিদ্ধ করা ডিম ফ্রিজে সপ্তাহখানেক ভাল থাকে, কিন্তু তারপরই তা নষ্ট হয়ে যেতে থাকে। আর ডিম যদি ফ্রিজে না রাখেন, তা হলে সিদ্ধ করার অন্তত ঘণ্টা দুয়েকের মধ্যে ডিম খেয়ে ফেলা উচিত। কারণ ডিম খুব তাড়াতাড়িই নষ্ট হয়ে যায়। সেই কারণে বিশেষজ্ঞরা বার বার টাটকা ডিমই খেতে পরামর্শ দেন।

Read More

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়  নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের আগ্রাবাদের মাজার গেট এলাকায় নালায় পড়ে যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ছাত্রী সাদিয়া। তার বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়িতে। বাবা মোহাম্মদ আলী প্রবাসী। তবে বর্তমানে দেশে আছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সেহেরীন সবার বড়। সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি চশমা কিনে মামার সঙ্গে বাসায় ফিরছিলেন। আগ্রাবাদের শেখ মুজিব সড়ক সংলগ্ন নবী টওয়ারের পাশের…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ  মাদারীপুর সরকারি কলেজের নবনির্মিত পাঁচ তলাবিশিষ্ট বিজ্ঞান ও একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হলের উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি শাজাহান খান। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সরকারি কলেজের নবনির্মিত পাঁচ তলাবিশিষ্ট বিজ্ঞান ও একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হলের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি শাজাহান খান বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেই ক্ষমতা বিএনপির নেই। কারণ তাদের জনগণ বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুকে খুন করে বিএনপি গঠন করেছিল। তারা খুনিদের নিয়ে দল করেছে বলে তাদের কোনো পরিকল্পনা সার্থক হবে না। তিনি আরও বলেন, বিএনপির আশা কোনো দিন পূরণ…

Read More