স্টাফ রিপোর্টার : চলন্ত লুবেটের (ভেকু বহনকারী গাড়ি) ধাক্কায় প্রিয়া দাস (৬৫) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা বাজারে খাদ্য গোদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রিয়া দাস কলমাকান্দা উপজেলার মুক্তিরচর এলাকার মৃত অদৈত দাসের স্ত্রী। তিনি উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর আশ্রয়ন প্রকল্প এলাকার এনজিও থেকে আর্থিক সহায়তা নিয়ে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
বুকে আঘাতপ্রাপ্ত ও ডান পা ভেঙে যাওয়া আহত প্রিয়া দাসকে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফুল আলম বৃদ্ধ নারীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দার থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্রেকিং নিউজ
- সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
- শিক্ষকদের মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা”গ্রেপ্তার-১
- বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ডিমলায় আনন্দ র্যালী আলোচনা সভা
- চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে
- ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের
- জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা
- ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির


