পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে বখাটে সিএনজি চালক কামাল উদ্দিন (৩২)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) সন্ধায় কারাদন্ড দেয়ার পর বখাটেকে পরশুরাম থানার পুলিশের কাছে সপোর্দ করা হয়েছে। এর আগে বুধবার বিকালে পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এ আদেশ দেন। কামাল উদ্দিন উপজেলার মধ্যম চন্দ্রনা গ্রামের আবদুল মুনাফের ছেলে। তিনি বিবাহিত ও পেশায় সিএনজি চালক। ভোক্তভোগী পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চিথলিয়া ইউনিয়নর রাজেষপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বিদ্যালয়ে বিরতি দেওয়ার পর দুপুরের খাবার খেতে বাড়ীতে যাওয়ার পথে অভিযুক্ত কামাল উদ্দিন রাজেষপুর নামক স্থানে একা পেয়ে পথরোধ করে এবং উত্ত্যক্ত করে। ইভটিজিং এর শিকার ওই ছাত্রী বাড়ীতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে ছাত্রীর পিতা চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছে অভিযোগ দেন। চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি তাৎক্ষণিক ভাবে পরশুরাম থানার পুলিশকে জানালে পুলিশ স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে তাকে আটক করে। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সপোর্দ করা হয়। ইভটিজিংয়ের কথা স্বীকার করলে কামাল উদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান, ইভটিজিং এর অপরাধ স্বীকার করায় ৫০৯ ধারায় তাকে দুই মাসের কারাদন্ত দেয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
- ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের : ববি হাজ্জাজ
- এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
- হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের
- কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
- প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
- আটপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনঃ


