মো.মাসুম বিল্লাহ : ভালুকা প্রতিনিধি: ”আমার দক্ষতায়, আমার ক্যারিয়ার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে এই প্রথম ৬৪ টি জেলার ৪৯৫ টি উপজেলায় হতে যাচ্ছে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড। বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা, ৩৫ তম বিসিএস শিক্ষা ক্যাডার জনাব গাজী মিজানুর রহমান এবং বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর পরিচালক, ৩৬ তম বিসিএস শিক্ষা ক্যাডার জনাব শাকিল আল-আমিন এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এতে প্রতিটা উপজেলায় কমিটি গঠন করা হয়েছে।বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড, ভালুকা উপজেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। ভালুকা উপজেলা শাখার কো-অর্ডিনেটর সাজিয়া জান্নাত জুয়েনা ও সহকারী কো-অর্ডিনেটর আয়েশা আক্তার,জাতীয় বিশ্ববিদ্যালয় টিম ম্যানেজার মো. মাসুম বিল্লাহ, কলেজ টিম ম্যানেজার মো. মাসুদ রানা, মাদ্রাসা টিম ম্যানেজার হাবিব জিহাদী ও স্কুল টিম ম্যানেজার হাসানুর রহমান হাসান। “বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড” এ অংশগ্রহন করে শিক্ষার্থীরা তাদের নিজেদের দক্ষতা ও প্রতিভা প্রকাশ করতে পারবে। তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে স্কুল পর্যায়ে ৯ম-১০ম শ্রেনি, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রকাশ করার পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের পুরুস্কার ও বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ।
ব্রেকিং নিউজ
- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি


