পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় ৬ হাজার ১০৫ পিস ইয়াবা সহ মো. নূরুল ইসলাম নামে এক পিকআপ চালককে আটক করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ৫২ হাজার টাকা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ফেনী শহরের রামপুরস্থ মদিনা অটো মোবাইলস গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালায় র্যাব-৭, সিপিসি-১ ক্যাম্পের র্যাব সদস্যরা। এসময় একটি পিকআপ আটক করা হয়। পিকআপটি তল্লাশি চালানোর এক পর্যায়ে পিকআপের ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কৌশলে লুকানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৬ হাজার ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় পিকআপটির চালক মো. নূরুল ইসলামকে। র্যাব আরো জানায়, জব্দকৃত মালামালসহ আটক পিকআপ চালককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’


