এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।এসময় পুষ্পমাল্য অর্পণ ছাড়াও আলোচনা সভা এবং দশ ক্রীড়া সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (৫/আগস্ট) সকাল দশটার দিকে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, ক্রীড়া সংস্থা, নীলফামারী পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে, নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় । পরে স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। অনুষ্ঠানে সফল সাবেক ক্রীড়াবিদ হিসেবে হামিদুর রহমান চৌধুরী, হবিবর রহমান চৌধুরী, মাহাবুল ইসলাম, আজগর আলী, মীর আহমেদ আলী বাবু, নজমুল ইসলাম মজনু, বেলাল হোসেন, আব্দুল আজিজ ও হাফিজুর রহমান হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ব্রেকিং নিউজ
- জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- টাঙ্গাইলের নাগরপুরে নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- গাইবান্ধায় দুধ-কলা দিয়ে সাপ পুষ ছিল আজাদিল”সেই সাপের কামড়েই সাপুড়িয়ার মৃত্যু।
- ডিমলায় যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ ফাইনাল অনুষ্ঠিত
- ৭ দফা দাবিতে ভবদহের জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের ডিসি অফিসে গণঅবস্থান
- সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ডিমলায় দ্বিতীয় ধাপে চলছে নিয়োগ পরীক্ষা


