আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিবেন মো. আফরুজুল হক টুটুল। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।এর আগে কক্সবাজার জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফজলুল হকের ছেলে টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।পরে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগ দেন তিনি। চাকরি জীবনের বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএসপি)। ডিএসপির অধীনে এডিসি রমনা, এডিসি তেজগাঁও এবং এডিসি লালবাগ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় অবৈধ ডেন্টাল ক্লিনিকে অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা
- দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী শক্তির ঐক্যের ডাক মাওলানা রুহীর
- শিশু ধর্ষণ ও গর্ভবতী: নেত্রকোনায় মাদ্রাসাশিক্ষকের ফাঁসির আদেশ
- সবুজ মাঠে স্বপ্ন, কৃষকের মনে শঙ্কা
- এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের
- রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
- তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার


