পেয়ার আহাম্মদ চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে বিভিন্ন প্রজাতির ১৫৭টি বন্য পাখি উদ্ধার করে মঙ্গলবার দুপুরে কাজিরবাগ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানা বলেন, ফেনী পৌর সভার মধ্যম চাড়িপুর থেকে ১৫৭ টি পাখি উদ্ধার করে কাজিরবাগ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ফেনীতে বন্য পাখি বেচাকেনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা নেতৃত্বে বিশেষ অভিযানিক টিম মধ্যম চাড়ীপুর ১২নং ওয়ার্ড দুলাল মিয়া কলোনীতে অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক আতাহার আলী শিকদার(৪২)এর ঘর থেকে বিভিন্ন ধরনের ১৫৭টি বন্য পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ প্রজাতির পাখি রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, দেশের বিভিন্ন অঞ্চল বগুড়া, রংপুর ও ঢাকা থেকে এই সমস্ত বন্য পাখিসমূহ সংগ্রহ করে ফেনী নিয়ে আসে। পাখি গুলো ফেনীতে বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে সে বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ১৫৭টি পাখির মধ্যে চন্দন টিয়া ৪০টি, হিরামন ৫টি, মুনিয়া ১শ৫টি, দেশি টিয়া ৭টি ও ১টি দেশি শালিক। উদ্ধারকৃত বন্যপাখি সমূহ অবমুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃততাহার আলী সিকদার (৪২) খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর গ্রামের রুস্তম দারগার বাড়ীর মৃত দীল মোহাম্মদের ছেলে। বর্তমানে সে ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ড মধ্যম চাড়ীপুরে দুলাল মিয়ার কলোনীর ভাড়া থাকে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা পুলিশ হেফাজতে
- স্মার্ট বাংলাদেশ ও সামাজিক সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার, নেত্রকোনায় প্রেস ব্রিফিংয়ে বক্তারা
- ১০৮ বছরের প্রতীক্ষার অবসান, অপেক্ষা জারিয়া-দুর্গাপুর রেললাইনের স্বপ্নপূরণ
- সেতুর পর এবার রেললাইন, দুর্গাপুরের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: রেল প্রতিমন্ত্রী
- বৃষ্টিতে ভিজে নদীতে গোসলে নেমেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে
- সমবায়ের টাকা লুটে নিলেন সভাপতি-সেক্রেটারি! পিবিআই প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে নির্মম মারধর: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


