বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক বাড়ীতে প্রবেশ করে ঘরের টিন, আসবাবপত্রসহ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বীরনগর পুটারবিল গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার বীরনগন পুটারবিল গ্রামের মৃত সেকেন্দার আলীর বিধবা স্ত্রী আফরোজা বেগমের বাড়ীতে তার সতীনের মেয়ে আয়েশা ছিদ্দিকা গত ২৯ জুলাই বিকেলে জোড়পূর্বক বাড়ীতে প্রবেশ করে ঘরের ছাউনির টিন, আসবাবপত্র ও বাক্সে রাখা নগদ ১লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে বাধা দিলে আয়েশা ছিদ্দিকা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভুক্তভোগিকে মারপিট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ওইদিন রাতেই আইনী সহযোগীতা পেতে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্কভোগী। এ ব্যাপারে আয়েশা ছিদ্দিকার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি কোন জিনিস জোর করে নিয়ে আসিনি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- বড় পর্দায় আসছে ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব
- আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নথিতে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ
- ঝালকাঠি যুবদল নেতা জাহিদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান
- দেশজুড়ে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ সরকারের
- নীলফামারী সদরে জামায়াতের নতুন আমীর মোস্তাফিজুর
- ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
- ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, ২৭ নভেম্বর মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা


