বাবুল হোসেনঃ ২৭৯০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ এমদাদুল হক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত এমদাদুল নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ এনামুল হোসেনের ছেলে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই দিবাগত রাতে নওগাঁ জেলার সদর উপজেলার দয়ালেরমোড় এলাকায় অভিযান চালিয়ে ২৭৯০ পিস ট্যাপেন্ডাডলসহ কুখ্যাত মাদক স¤্রাট মোঃ এমদাদুল হককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক স¤্রাট দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক কৌশলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক, মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।
ব্রেকিং নিউজ
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
- ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
- কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
- উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আটক
- গাইবান্ধা শহরে চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা
- নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
- গাইবান্ধায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ অর্পিত সম্পত্তি কাণ্ডে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তা” দুই প্রতিবেদন নিয়েও বিতর্ক”সেই এসিল্যান্ড জসিম উদ্দিন পঞ্চগড়ের বোদা বদলি!


