পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় ৮ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে একে মাদ্রাসার শিক্ষক আবদুল জলিলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক আব্দুল জলিল খাগড়াছড়ি গুইমারা থানা পাড়া (বটগাছ তলা) ইসলামপুর গ্রামের আবু ছায়েদ ও আলেয়া বেগম এর ছেলে এবং দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন ভবানীপুর দক্ষিণ জাঙ্গালিয়া মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক। তিনি মাদ্রাসার হেফজ বিভাগের ৮ বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থীকে মাদ্রাসার সংলগ্ন স্টোর রুমে নিয়ে বলৎকার করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত-৩ ) ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। পুলিশ, স্থানীয় শিক্ষক ও অভিভাবক সুত্র জানায়, ৮ বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। গত মঙ্গলবার সন্ধ্যার ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক আবদুল জলিল ওই ছাত্রকে মাদ্রাসার স্টোর রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে গ্রেপ্তার করে। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান ইমাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওই মাদ্রাসা শিক্ষক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে তাকে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা পুলিশ হেফাজতে
- স্মার্ট বাংলাদেশ ও সামাজিক সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার, নেত্রকোনায় প্রেস ব্রিফিংয়ে বক্তারা
- ১০৮ বছরের প্রতীক্ষার অবসান, অপেক্ষা জারিয়া-দুর্গাপুর রেললাইনের স্বপ্নপূরণ
- সেতুর পর এবার রেললাইন, দুর্গাপুরের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: রেল প্রতিমন্ত্রী
- বৃষ্টিতে ভিজে নদীতে গোসলে নেমেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে
- সমবায়ের টাকা লুটে নিলেন সভাপতি-সেক্রেটারি! পিবিআই প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে নির্মম মারধর: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


