পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শরীফ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন। ২৮ জুন (মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল কে এবং ধনিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল কে ট্রাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
ব্রেকিং নিউজ
- ছাইয়ের স্তূপে ব্যবসায়ীদের স্বপ্ন: ইসলামপুরে মধ্যরাতের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার
- সুস্থ সমাজ গঠনে নেত্রকোনায় যুবসমাজের সচেতনতামূলক মতবিনিময়
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


