জসিম উদ্দীন, কলমাকান্দা নেত্রকোণা প্রতিনিধি :- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৭নং কৈলাটি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২৫২ টি পরিবারের মাঝে সিদলী বাজার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিডি কার্ড এর চাউল বিতরণ করা হয়। ২৯ জুন বুধবার সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক ভিজিডি কার্ডধারী ২৫২ জনকে চাউল বিতরণ করেন কৈলাটি ইউপির চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ। বিজিডি কার্ডের চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন, উপজেলা ট্যাগ অফিসার নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ এর সচিব আব্দুল ওয়াহাব, কলমাকান্দা ভিজিডি কর্মকর্তা শাহরুখ শাহ্,সহ ইউনিয়নের জনপ্রতিনিধিগণ। বিতরণকালে কৈলাটি ইউপির চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন বলেন, এই ভিজিডি কার্ড এর চাউল আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার উপহার। এই ভিজিডি কার্ডের চাউল আমি বা আমার কোন মেম্বার দেয় নি।আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
ব্রেকিং নিউজ
- বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী
- অপূর্ণ স্বপ্ন নিয়ে জলাবদ্ধতার মধ্যদিয়ে কমরেড রণজিৎ বাওয়ালি’র বিদায়
- জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে ডিমলায় আলোচনা সভা
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অধিকার’র পুষ্পস্তবক অর্পণ
- নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় বাহার কানা ও মাছুম গ্রেফতার
- গুপ্ত রাজনীতির অভিযোগ: সুনামগঞ্জে ছাত্রদল নেতা এহসানুল হক শাওন বহিষ্কার
- টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত


