শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৩৭ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৮ শত ৪৭ টাকা। সোমবার পৌর মিলনায়তনে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার পক্ষে বাজেট ঘোষণা করেন পেনেল মেয়র-১ শফিকুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল, সাবেক কাউন্সিলর মোঃ আবুল কাদির বর্তমান কাউন্সিলর মোঃ খাইরুল ইসলাম মানিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সাহারা খানম, প্রমুখ। বাজেট ঘোষণা শেষে সাংবাদিক এবং উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র- রফিক উদ্দিন। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের রাজস্ব খাতে মোট আয়- ৩,২৩,০০,০০০, উন্নয়ন খাতে- ৩,১৯,৫০,০০০ টাকাসহ সর্বমোট আয় ৩৭,২২,৮৯,৮৪৭ টাকা। রাজস্ব খাতে মোট ব্যয়- ৯,৭৬,৬৩,০৮৩ উন্নয়ন খাতে ব্যয় ৮,৯৪,৮৬,৭৬৩ টাকা । উদ্বৃত্ত- ১৬, ৫৮,০০,০০০ টাকা। অর্থবছরের জন্য প্রস্তাবিত মোট বাজেট- ৩৭,২২,৮৯,৮৪৭ টাকা। উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরের জন্য সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৯,৭৬,৬৩,০৮৩ টাকা।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা


