স্টাফ রিপোর্টার: স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত সুনামগঞ্জ ও সিলেট। দীর্ঘ আট দিন পানিবন্ধি ছিলেন লক্ষাধিক পরিবার। এইসব পানিবন্ধি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে সরকারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক, সাংষ্কৃতিক ও মানবিক সংগঠন। ২৪ জুন শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চট্রগাম বিশ^বিদ্যালয় অ্যালমনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সুনামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সমাগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, গুড়, চিড়া, মোমবাতি, দিয়াশলাই, পানি ও দুধ। এ সময় উপস্থিাত ছিলেন চট্রগাম বিশ^বিদ্যালয় অ্যালমনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর অ্যাড. খায়রুল কবির রুমেন। অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সহ-সধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, হিমাদ্রী শেখর ভদ্র, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-হেলাল, সাংষ্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, নির্বাহী সদস্য অরুণ চক্রবর্তী, ফরিদ মিয়া, আনোয়ারুল হক, সেলিম আহমদে তালুকদার, সাংবাদিক সুলেমান কবির, শামছুল কাদির মিসবাহ , এবাদুল হক রুজেল প্রমুখ।
ব্রেকিং নিউজ
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র


