আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে পবিত্র ঈদুল আজহার আগে জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা করেছেন বাংলাদেশ ব্যাংক। শুক্রবার (২৪ জুন) সকালে সোনালী ব্যাংক লিমিটেড নলছিটি শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বাংলাদেশ ব্যাংকের অতিটিক্ত পরিচালক(ব্যাংকিং) অসিত ভূষণ শীল। বরিশাল সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, বরিশাল সোনালী ব্যাংক লিমিটেড জোনাল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সরদার।আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম-পরিচালক নিখিল চন্দ্র শীল। এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সুব্রত মন্ডল। ব্যাংক কর্মকর্তারা বলেন, ঈদ, পূজা সহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহায় পেতে ব্যাংক গ্রাহক ও সাধারন মানুষকে জাল নোট চেনার উপায় হিসাবে টাকার উপরে প্রধান নিরাপত্তা বৈশিষ্টগুলি তুলে ধরে তারা নানান দিক নির্দ্দেশনা প্রদান করেন ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০


