আফ্রিকার দেশ মালির মপতি অঞ্চলে জঙ্গি হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ১৩২ বেসামরিক নাগরিক। সোমবার (২০ জুন) এ তথ্য জানায় দেশটির সরকার।
সরকারি বিবৃতিতে বলা হয়, তিনটি গ্রামে নারকীয় হত্যাকাণ্ড চালায় ‘কাতিবা মাশিনা’ সশস্ত্র সংগঠনের অস্ত্রধারীরা। গেল দু’দিনে সেই বর্বরতার শিকার হয়েছেন শিশু থেকে প্রবীণ সবাই। হামলাকারীদের উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে, তারা আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী।
২০১২ সাল থেকে, জঙ্গিদের হামলায় অতিষ্ঠ মালি, নাইজেরিয়া, নাইজার, বুরকিনা ফাসোর মতো আফ্রিকার দেশগুলো। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অভিযান শুরু করে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সাহেল গ্রুপ। তাছাড়া, সেখানে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ১২ হাজার সদস্য। কাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭০ শান্তিরক্ষী। সূত্র :ভয়েস অব আমেরিকার।
ব্রেকিং নিউজ
- তিস্তার পানি নিয়ন্ত্রণ রাখতে ডালিয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট
- ভালুকায় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিক্ষার্থী ও নারীদের মাঝে এমপি বাচ্চুর সহায়তা সামগ্রী বিতরণ
- সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা কমিটি গঠন নিয়ে বিতর্ক, সংবাদ সম্মেলনে কমিটি বর্জনের ঘোষণা
- নাগরপুরের মামুদনগর ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে স্থানীয় দুই সংসদ সদস্যর মতবিনিময় সভা
- মাদারীপুরে থানা থেকে নারী আসামী পালানোর অভিযোগ
- আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি বেদখলের চেষ্টা ও নারী লাঞ্ছনার অভিযোগ


