শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মরহুম জননেতা ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূইয়ার প্রতিষ্টিত শহীদ স্মৃতি সরকারী কলেজের সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত প্রচার উপ-কমিটির এক সভা সোমবার (২০ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। প্রচার উপ-কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক মো:এনামুল হক বাবুলের সভাপতিত্বে প্রচার উপ-কমিটির সদস্য সচিব গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুল কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, মুল কমিটির যুগ্ন আহবায়ক সাবেক ভি,পি সাইদুর রহমান, মুল কমিটির যুগ্ন আহবায়ক এ হান্নান আলআজাদ, সাংবাদিক বিল্লাল হোসেন সহ প্রমুখ।সভায় প্রচার উপ-কমিটির অনুমোদন সহ আগামী ডিসেম্বর ২০২২ অনুষ্টিতব্য সুবর্ন জয়ন্তী অনুষ্টানের রেজিষ্টেশন সহ ব্যাপক প্রচার চালানোর জন্য প্রচার কমিটি দ্বায়িত্ব গ্রহন করেন। প্রতি ইউনিয়নে রেজিষ্টেশন করার জন্য বুথ স্থাপন সহ অনুষ্টান বাস্তবায়নে নান্দাইলের সকল সাংবাদিক অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সভা শেষে আশা প্রকাশ করা হয়। এছাড়াও নান্দাইল কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে একটি মত বিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ব্রেকিং নিউজ
- সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
- কেন্দুয়ার মাসকা হাওরে মাছ ধরতে যাওয়াই কাল হলো এনামুলের
- পাহাড়ের মানুষ সবার আগে- আবেগাপ্লুত ডেপুটি স্পিকারের উন্নয়ন বার্তা
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা


