টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া কামনা করেছে উপজেলা বিএনপি ও ছাত্রদল। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সার্বিক দিক নির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য মো. মো. শরিফ উদ্দিন আরজু, সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আলী (রানা), যুগ্ম আহবায়ক মো. রফিজ উদ্দিন, ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দেশমাতা বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের আবেদন জানায় উপস্থিত বক্তৃতারা। মহান আল্লাহ কাছে চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন সকলে।
ব্রেকিং নিউজ-
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
