মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১৩ জুন) দুপুরে মাদারীপুর পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। পরে মাদারীপুর জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৪ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। আটককৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার গোলাবাড়ী এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), সদর উপজেলার জজকোর্ট কুকরাইল এলাকার মৃত কাজেম বেপারীর ছেলে আব্দুল রব বেপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মণদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮), কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)। মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, মাদারীপুর পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীরা দালালের হয়রানির শিকার হচ্ছে এবং এ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে সরকার নির্ধারিত ফ্রিয়ের চাইতে বেশি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা বেশকিছু দালালকে আটক করি এবং জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দালালদের শাস্তি দেয়ায় জন্য অনুরোধ জানালে তারা এসে আটককৃত ৫ দালালকে শাস্তি দেন। আমরা অফিস কর্মকর্তাকে সাবধান করে দিয়েছি, তাদের অফিসের কোনো কর্মচারী যেন দালালের সাথে যোগসাজশ করে সেবা না দেয়।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার


