পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসুড়া গ্রামে নির্মাণাধীন সরকারী আশ্রায়ন প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহাদাত হোসেন ফরহাদ (১৩) নামে এক শিশু শ্রমিক মৃত্যু হয়েছে। সোমবার (৬জুন) বিকেলে আশ্রয়ন প্রকল্পে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ফরহাদ ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর উত্তরপাড়ার মো. এছাক মিয়ার ছেলে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রেকিং নিউজ
- যশোরের ভবদহ এলাকায় সনাতনীদের ঐতিহ্যবাহী ধর্মদেউল পূজা অনুষ্ঠিত
- পলাশবাড়ীর মনোহরপুরে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- জলঢাকায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
- কেন্দুয়ার মাসকা হাওরে মাছ ধরতে যাওয়াই কাল হলো এনামুলের
- পাহাড়ের মানুষ সবার আগে- আবেগাপ্লুত ডেপুটি স্পিকারের উন্নয়ন বার্তা
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি


