নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠির নলছিটিতে মটর বাইক শ্রমিক লীগের সভাপতি ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেছে উপজেলা বাইক শ্রমিকলীগের নেতৃবৃন্দ। এসময় মটোর বাইক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.রাসেল হাওলাদার, ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার, শ্রমীক লীগ নেতা বাদসা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গত ৩০ মে রাতে ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে তার ছেলে শহিদ (৩০) ও তার মেয়ে জামাই একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘরে ভাংচুর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে রশিদ হাওলাদার (৬৫) ইমরান হাওলাদার (৩০) ও তার স্ত্রী ফাহিমা (২৫)কে কুপিয়ে আহত করে।এসময় তারা দোষীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


