ফেনীর সোনাগাজীতে সবজির আড়ালে গাঁজা চাষ; গ্রেফতার চাষি পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে সবজির আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে মো. আবুল কালাম নামে এক চাষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই চাষীর বাগান থেকে অন্তত তিনটি বড় গাঁজা গাছ জব্দ করা হয়। শনিবার(৪ জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ দাইয়ান। গ্রেপ্তার কালাম সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোনার বাপের দোকান সংলগ্ন মৃত মীর আহম্মদের ছেলে। ওসি মু.খালেদ দাইয়ান জানায়, কালাম একজন গাঁজাসেবী। গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি। তাই নিজের বাড়ির পাশে খালপাড়ে সবজি চাষের সঙ্গে গাঁজা গাছের বীজ রোপণ করে চাষ শুরু করেন তিনি। স্থানীয়রা এতদিন গাঁজা গাছটিকে ফুলের গাছ ভাবলেও পরে গাঁজা চাষের বিষয়টি খবর পায় পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাাঁজা গাছসহ কালামকে আটক করে। আটককৃত আসামী কালামের স্ত্রী নাসিমা আক্তার বলেন, আমি স্বামী শারীরিকভাবে অসুস্থ। গত বছর গাছ কাটতে গিয়ে সে গুরতর আহত হয়। সম্প্রতি বাড়ির পাশে খাল পাড়ে সবজি চাষ করতেন। সবজি ক্ষেতে গাঁজা গাছ কে রোপণ করেছে আমরা জানি না।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


