মোঃ বাবুল হোসেনঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছয় কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(২৮ মে) রাতে উপজেলার বেড়াখাই চার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া হরিনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী মেহেরচাঁন বেগম(৪৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ নিজ বাসায় নিলেন বিভাগীয় প্রধান, কলেজে ক্ষোভ
- টাকা দাবির পর স্ত্রীর কাছে গোপন সম্পর্ক ফাঁস: ক্ষোভে জামালপুরে গৃহবধূকে খুন
- খালিয়াজুরীতে স্কুলে সংবাদ সংগ্রহে বাধা: শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
- ভাঙা চাল আর পলিথিনের দিন শেষ, শেষ বয়সে সুখের ঠিকানা পেলেন হাজং দম্পতি
- ‘রাখব চারপাশ পরিষ্কার’: ডেঙ্গু মোকাবিলায় কেন্দুয়ায় প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম
- রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
- রংপুরে ৪ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর


