মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) | (১৫ মে ) রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে গাবতলীর সর্ধনকুটি বটতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেকার চকডহর এলাকার মনছের আলীর ছেলে জিয়াউর রহমান(৩২) এবং জামিরবাড়িয়া এলাকার মাহমুদ আলীর ছেলে রঞ্জু মিয়া(৩৫)। এদের মধ্যে জিয়াউরের নামে এর আগে একটি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও জানান, মাদক মুক্ত করার লক্ষে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে৷
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


