পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়ংকা দত্ত কে বিদায়ী সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম এর যোগদান উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় দুই ইউএনওকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা খোকা মিয়া মিলনায়তনে বৃহস্পতিবার বরণ ও বিদায়ী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারে সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহীঅফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাছরিন আক্তার, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম, ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য ও পরশুরাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, পৌর সভার কাউন্সিলর আবু শাহাদাৎ চৌধুরী লিটন, আবদুল মান্নান, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূইয়া, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টো, বিআরডিবি’র চেয়ারম্যান ইয়াছিন শরিফ মজুমদার। পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে সৈয়দা শামসাদ বেগম যোগদান করেছেন। বৃহস্পতিবার (১২মে) সকালে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। ইউএনও প্রিয়াংকা দত্ত’র স্থলাভিষিক্ত হলেন সৈয়দা শমসাদ বেগম। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ৯ মাস দায়িত্ব পালন করেন। ইউএনও সৈয়দা শামসাদ বেগম জানান তাঁর বাড়ী কুমিল্লার দেবিদ্ধার উপজেলায়। সে ৩৩তম বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত তার স্বামী পুলিশের হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত রয়েছেন। তার একটি কন্যা সন্তানও রয়েছে। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও সৈয়দা শামসাদ বেগম। নবাগত ইউএনও হিসাবে যোগদানের পর উপজেলা আওয়ামীলীগ, স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত পদোন্নতি পেয়ে চট্রগ্রামে যোগদান করেছেন।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন


