মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনায় এসে অবস্থান নেওয়া সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। শুক্রবার (১৩ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি। ওসি জানান, বিয়ের দাবিতে ইউনিভার্সিটি পড়ুয়া মাহমুদুল হাসানের ভাড়া বাসায় অবস্থান নেওয়া শিখা আক্তার মৌ নামের ওই তরুণীকে আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার সকালে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ মে) বরগুনা আদালতে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন খান কথিত বিয়ের দাবিতে তাদের পরিবারকে অবরুদ্ধ করে অবস্থান নেয়ার অভিযোগ করেন ওই তরুণীর বিরুদ্ধে। ওইদিনই বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন বরগুনার মূখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোঃ মাহবুব আলম। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ প্রদান করেন বিচারক। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণে আদালতের নির্দেশ পেয়ে ওই তরুণীকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালিতে ইউনিভার্সিটি পড়ুয়া মাহমুদ হাসানের ভাড়া বাড়িতে বিয়ের দাবিতে অবস্থায় নেয় জামালপুরের তরুণী শিখা আক্তার মৌ। ছেলে ও তার বাবা-মা আত্মগোপনে থাকায় স্থানীয়রা ওই বাড়ির তালা ভেঙে একটি রুমে ঢুকিয়ে দেন ওই তরুণীকে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (৫ মে) রাতে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন ওই বাড়িতে আসেন এবং ওই তরুণীকে পুত্রবধূ বানাতে তার পুরানো স্বামীকে তালাকের কাগজ ও অভিভাবকদের নিয়ে আসার শর্ত দেন।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


