মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু,জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপির চেয়ারম্যান জিহাদ হোসেন মন্ডল,সাবেক সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল,পৌর আওয়ামীলীগের সভাপতি এস,কে আব্দুল হক, পৌর কাউন্সিলর আব্দুল হান্নান রনি, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম চৌধুরী পিন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাছুদা আক্তার ঝর্না পৌর স্বোচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তিসহ অনেকে উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ-
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের
