বাবুল হোসেন। জয়পুরহাটে র্যাবের অভিযান চালিয়ে ৫ কেজি শুকনা গাঁজা সহ শাহিন আলম(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের টেকাতোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহিন আলম সদর উপজেলার হাতিগাড়া তুর্নাট পূর্বপাড়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র। রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, জেলায় মাদক দ্রব্য নির্মুলে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতর জয়পুরহাট সদর উপজেলার পুরানপৌল ইউনিয়নের হাতিগাড়া গ্রামের টেকাতোলা গাছের মোড়ে অভিযান পরিচালনার সময় ৫ কেজি শুকনা গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। শাহিন আলম দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করত বলে র্যাবের নিকট স্বীকার করেছে। পরে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ-
- কলমাকান্দায় গাড়ি চালককে সাজা, অবৈধ বালু জব্দ
- ‘নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আরেকটি মুসলমান’: বিএনপি নেতা রনি
- ভ্রমণের ব্যাগে ফেন্সিডিল! টাঙ্গাইলে র্যাবের চেকপোস্টে কারবারি আটক
- ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- নতুন বউ দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, র্যাবের জালে পলাতক ধর্ষক
- তেলে কৃত্রিম সংকট: ১ দিনে ৪১ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা আদায়
- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
- কমলগঞ্জের শমশেরনগরে অনুষ্ঠিত হলো ‘ট্রি ট্রায়েল ২৫কে ও ১০কে’ ম্যারাথন
