জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৪৬০ পিচ ট্যাপেন্টাডল ও ১২০ পিচ যৌন উত্তোজক ট্যাবলেটসহ শাহিনুর রহমান(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আজ রোববার বিকেলে উপজেলার বালিঘাটা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহিনুর জয়পুরহাট সদর উপজেলার পারবাট্টা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজারে জনৈক হকিকুলের মার্কেটের সিনহা মেডিসিন কর্নার নামক ফামের্সী দোকানে অভিযান পরিচালনা করে ৪৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ পিচ যৌন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল এবং যৌন উত্তেজক ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক ফার্মেসীর ব্যবসার আড়ালে কৌশলে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


