স্টাফ রিপোর্টার:
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি আছে, গাফলতি আছে, এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। আগামী বছর আমরা আবারও ফসল রক্ষা বাঁধ নির্মাণ করবো, তবে এটাকে স্থানীয় ভাবে নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরস্থ জয়কলস ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জের কিছু কিছু এলাকা অকাল বন্যায় তলিয়ে গেছে। আবার কিছু এলাকা রক্ষা পেয়েছে। হাওর, আগাম বন্যা, বাঁধ এই তিনটি বিষয়ে আমার সরাসরি অভিজ্ঞতা রয়েছে। কারণ আমি হাওর এলাকার সন্তান, সেখানেই বড় হয়েছি। বন্যা কোন বছর আসে, কোন বছর আসে না, এটা প্রকৃতির ব্যাপার। এবছর পানি এসেছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফসলহানী থেকে রক্ষা পেয়েছে।
মন্ত্রী বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি আবিস্কার করেছেন। অল্প সময়ের মধ্যে ধান কেটে মাড়াই সহ কৃষক ঘরে ধান তুলতে পারছেন। আগামী ৭ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত হাওরের ধান কেটে ঘরে তুলতে হবে বলে কৃষকদের পরামর্শ দেন তিনি।
ব্রেকিং নিউজ
- শখের বাগান থেকে লাখ টাকা আয়
- বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা
- ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতি’র মৃত্যু
- নেত্রকোনায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
- গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
- কবিরহাটে এআই দিয়ে পুলিশের পোশাক ও অস্ত্রধারী ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা


