জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলক এমপি।
আজ শনিবার দুপুর ২টায় প্রতিমন্ত্রী স্কুল চত্তরে উপস্থিত হলে উপজেলা আওয়ামীলীগের না নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেন। পরিদর্শনের সময় তিনি ল্যাবে রাখা ল্যাপটপ গুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, এসপি সার্কেল তরিকুল ইসলাম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দিনাজপুরের হিলিতে যাওয়ার পথে মন্ত্রী উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
ব্রেকিং নিউজ
- শখের বাগান থেকে লাখ টাকা আয়
- বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা
- ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতি’র মৃত্যু
- নেত্রকোনায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
- গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
- কবিরহাটে এআই দিয়ে পুলিশের পোশাক ও অস্ত্রধারী ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা


