জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নবজ্যোতি চক্রবর্ত্তী মোহনকে সভাপতি এবং সাজ্জাদুল ইসলাম রিয়াদকে সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার (৮ মার্চ) জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলি কতৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম রিয়াদ বলেন, জালালাবাদ ছাত্রকল্যাণ সংগঠন আমার কাছে এক ভালোবাসার নাম। সকলের সহযোগিতায় জালালাবাদের সকল ভাই বোনের কল্যাণে কাজ করে যাবো। প্রসঙ্গত, গত ৬ মার্চ জালালাবাদ ছাত্র কল্যাণের কমিটি গঠন করা হয়। এতে নবজ্যোতি চক্রবর্ত্তী মোহনকে সভাপতি ও ওয়াহিদুর রহমান ডেনিকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হলে। ওয়াহিদুর রহমান ডেনি পদত্যাগ করায় সাজ্জাদুল ইসলাম রিয়াদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ধানবোঝাই ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র


