নিজস্ব প্রতিবেদক দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি পেলো ফেনী জেলা ছাত্রলীগ। দীর্ঘদিন পর কমিটি হওয়ায় উচ্ছ্বসিত ফেনী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তোফায়েল আহাম্মদ তপুকে সভাপতি ও মো. নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি তোফায়েল আহমেদ তপু এর আগে ফেনী জেলা ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) ছিলেন। তপুর বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ ফেনী সরকারি কলেজের সদ্য সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে গত ২৮ মার্চ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। বিদায়ী কমিটির সভাপতি ছিলেন এস এম সালাহ উদ্দিন ফিরোজ এবং সাধারণ সম্পাদক ছিলেন জাভেদ হায়দায় জর্জ। ২০১৫ সালে কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ব্রেকিং নিউজ
- গাজীপুর এ মার্কেট ভাঙচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্ত আটক-১
- মৌলভীবাজারের তরুণ শিক্ষার্থীর উদ্ভাবনায় প্রধানমন্ত্রী মুগ্ধ
- বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
- নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা ও জবাবদিহিতা বিষয়ক কর্মশালা
- ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে উৎসব মুখর পরিবেশ
- লিও’র তাণ্ডবে লন্ডভন্ড আলজেরিয়া


